‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আইন হিসেবে পাসের দাবিতে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) যৌথভাবে আগামীকাল ১১ মার্চ ২০২৬, বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া সভাকক্ষে (২য় তলা) একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছে।
মঙ্গলবার (১০ মার্চ) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশে তামাক প্রতিদিন কেড়ে নেয় গড়ে ৫৪৮টি প্রাণ, পঙ্গুত্ব বরণ করে অসংখ্য মানুষ। তামাকের আর্থিক ক্ষতি বছরে প্রায় ৮৭ হাজার কোটি টাকা। বর্তমানে দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই ঘটে হৃদরোগ, ক্যানসারসহ বিভিন্ন অসংক্রামক রোগে, যার অন্যতম প্রধান কারণ তামাক ব্যবহার। তামাকের ক্ষয়-ক্ষতি রুখতে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ২০২৫ প্রণয়ন করা হয়। আসন্ন সংসদের প্রথম অধিবেশনে অধ্যাদেশটি আইন হিসেবে পাসের দাবিতে এই সংবাদ সম্মেলন।
উক্ত অনুষ্ঠানের খবর পরিবেশনের লক্ষ্যে গণমাধ্যমের একজন রিপোর্টার ও একজন ফটোসাংবাদিক বা ক্যামেরাপারসনকে পাঠাতে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.