বাহরাইনে ড্রোন হামলায় আহত ৩২

বাহরাইনের রাজধানী মানামার কাছে ইরানের ড্রোন হামলায় কমপক্ষে ৩২ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আহতদের সবাই বাহরাইনের নাগরিক। আহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক মেয়ে রয়েছে, যার মাথা ও চোখে গুরুতর আঘাত লেগেছে। আহতদের মধ্যে একজন দুই মাস বয়সী শিশুও রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আহতদের মাঝে চারজনের অবস্থা গুরুতর। কোনো কোনো শিশুর অস্ত্রোপাচারও করতে হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.