সিটি ব্যাংক পিএলসি ও টয়োটা বাংলাদেশ লিমিটেড কৌশলগত অংশীদারিত্বের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। অনুষ্ঠানটি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সোমবার (৯ মার্চ) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
টয়োটা বাংলাদেশ লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক প্রেমিত সিং এবং সিটি ব্যাংক পিএলসি’র পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সমঝোতার আওতায় সিটি ব্যাংক টয়োটা বাংলাদেশ লিমিটেডকে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য ঋণ সুবিধা প্রদান করেছে। সহযোগিতার অন্যান্য ক্ষেত্রের মধ্যে রয়েছে করপোরেট কার্ড, কালেকশন ও ক্যাশ ম্যানেজমেন্ট সেবা, বৈদেশিক বাণিজ্য সেবা এবং পে-রোলসহ এমপ্লয়ি ব্যাংকিং।
অনুষ্ঠানে মাসরুর আরেফিন বলেন, টয়োটার পক্ষ থেকে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ সিটি ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করার সিদ্ধান্ত দুই প্রতিষ্ঠানের কার্যকর সহযোগিতা এবং বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য সেবা প্রদানে সিটি ব্যাংকের সক্ষমতার প্রতিফলন।
এ সময় প্রেমিত সিং সিটি ব্যাংকের কর্মীদের জন্য টয়োটার গাড়িতে বিশেষ ছাড়ের ঘোষণা দেন এবং ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদারের আশা প্রকাশ করেন।
উভয় প্রতিষ্ঠান ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.