নারী দিবসে কুষ্টিয়ার মেধাবী ছাত্রীদের ‘স্বপ্নসারথি’ সাইকেল দিল এমটিবি ফাউন্ডেশন

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে ‘গিভ টু গেইন’ (Give to Gain) প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে সাইকেল বিতরণ করেছে এমটিবি ফাউন্ডেশন। ‘স্বপ্নসারথি’ কর্মসূচির আওতায় আয়োজিত এই উদ্যোগের মূল লক্ষ্য হলো— “স্কুলে যেতে দূরত্ব যেন বাধা না হয়”।

দূরবর্তী এলাকার ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত সহজতর করে তাদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে এই সাইকেলগুলো বিতরণ করা হয়েছে। এই কর্মসূচি এমটিবি ফাউন্ডেশনের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অঙ্গীকারের প্রতিফলন। বিশেষ করে এসডিজি ৩, ৪, ৫ ও ১০ অর্জনে এই উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী, এমটিবি ফাউন্ডেশনের সহযোগী গোলাম রব্বানী এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক জি. এম. নজরুল ইসলাম। একটি গণমাধ্যমে এই মানবিক উদ্যোগের কথা জানানো হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.