“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর প্রধান কার্যালয়ে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) এ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল হুদা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা নারী অধিকার রক্ষা এবং কর্মক্ষেত্রে নারীদের সমতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আইসিবি’র সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ, মহাব্যবস্থাপকগণ এবং কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ে কর্মরত নারী কর্মচারীরা উপস্থিত ছিলেন। একটি গণমাধ্যমে এই উদযাপনের তথ্য নিশ্চিত করা হয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.