তেলের ডিপোতে হামলার পর ইরানে জ্বালানি কোটা হ্রাস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় জ্বালানি অবকাঠামো ধ্বংস হওয়ার প্রেক্ষাপটে সাধারণ জনগণের জন্য তেলের কোটা কাটছাঁট করেছে ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে তুরস্কের জাতীয় বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি আজ এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানে সাধারণ জনগণের জন্য সরকারি জ্বালানি কার্ডের ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে কার্ডধারীরা নামমাত্র মূল্যে তেল কিনতে পারেন। সরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদন অনুযায়ী, নতুন সিদ্ধান্ত অনুসারে এখন থেকে সাধারণ জনগণ মাসে ৩০ লিটারের পরিবর্তে মাত্র ২০ লিটার তেল নামমাত্র মূল্যে কিনতে পারবেন। অর্থাৎ জনপ্রতি মাসিক কোটা ১০ লিটার কমানো হয়েছে।

গতকাল শনিবার তেহরান এবং আবরোজ শহরের চারটি জ্বালানি তেলের ডিপোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সেনাবাহিনী। হামলায় ডিপোগুলো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই ভয়াবহ ক্ষয়ক্ষতির কারণেই সরকার দ্রুততার সাথে জ্বালানি কাটছাঁটের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একটি আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবরটি গুরুত্বের সাথে প্রচার করা হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.