সাপ্তাহিক দর পতনের শীর্ষে রহিমা ফুড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০১ মার্চ থেকে ০৫ মার্চ) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে রহিমা ফুড লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২৩ দশমিক ৯০ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ১৯ দশমিক ৮৬ শতাংশ।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর শেয়ার দর কমেছে ১৭ দশমিক ৩৫ শতাংশ।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো –সোনারগাঁও টেক্সটাইল, উসমানিয়া গ্লাস, সায়হাম টেক্সটাইল, বিডি ওয়েল্ডিং ইলেকট্রোডস, আজিজ পাইপস, ওয়াটা কেমিক্যালস এবং অ্যাপেক্স স্পিনিং।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.