সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে প্রিমিয়ার লিজিং

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০১ মার্চ থেকে ০৫ মার্চ) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষস্থান দখল করেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৮০ পয়সা বা ৪৪ দশমিক ৪৪ শতাংশ।

সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৭০ পয়সা। দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ফাস ফাইন্যান্স এবং পিপলস লিজিং (পিএলএফএসএল)। প্রতিষ্ঠান দুটির দর বেড়েছে ৪১ দশমিক ১৮ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো: ইন্টারন্যাশনাল লিজিং (আইএলএফএসএল), ফ্যামিলি টেক্স, তুংহাই নিটিং, নূরানী ডাইং, জেনারেশন নেক্সট এবং অ্যাপোলো ইস্পাত।

 

 

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.