সীমিত পরিসরে ফ্লাইট চালু করল কাতার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার এক সপ্তাহ পর সীমিত পরিসরে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে কাতার।

কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির আকাশপথ আংশিকভাবে আবার খুলে দেওয়া হচ্ছে। তবে আপাতত শুধু উদ্ধারকারী এবং জরুরি পণ্যবাহী (কার্গো) ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হবে।

হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দিনগুলোতে আরও ফ্লাইট চালু হবে কি না, তা নির্ভর করবে নিরাপত্তা পরিস্থিতির চলমান মূল্যায়নের ওপর।

এর আগে কাতার সরকার জানিয়েছিল, বিমানবন্দর লক্ষ্য করে ইরানের হামলার চেষ্টা তাদের সামরিক বাহিনী নস্যাৎ করে দিয়েছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, শুক্রবার দেশটি ৯টি ড্রোন প্রতিহত করেছে। এর মধ্যে একটি ড্রোন জনশূন্য এলাকায় পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.