মানুষের পাহাড় সমান প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাব: আইনমন্ত্রী

সদ্য দায়িত্বপ্রাপ্ত সরকারের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মানুষের পাহাড় সমান প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাব। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সামনে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র রক্ষা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় যারা ১৭ বছর ধরে জীবন দিয়েছে তাদের কথা স্মরণে রেখেই কাজ করব। চ্যালেঞ্জের আছে। মানুষের পাহাড় সমান যে প্রত্যাশা তা পূরণে নিরন্তর কাজ করে যাব।’

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোটে সংসদ সদস্য নিরবাচিত হন অ্যাডভোকেট আসাদুজ্জামান।

এর আগে ২০২৪ সালের ৮ আগস্ট দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যাডভোকেট আসাদুজ্জামান। সে সময় বিচারব্যবস্থার আধুনিকায়ন, মামলা জট কমানো, আইনের শাসন শক্তিশালী করা এবং নাগরিক অধিকার সুরক্ষায় তার প্রস্তাবগুলো ব্যাপক গুরুত্ব পায়। এসব অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে বর্তমান সরকারের নবগঠিত মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন তিনি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.