ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে ইসিতে

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণার ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, এ বিষয়ে সব রিটার্নিং কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানোর আগে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের নাম, আইডি ও অন্যান্য পরিচয়সংক্রান্ত তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

এ ছাড়া ফেসবুক বুস্টিং, ডিজিটাল বিজ্ঞাপন, স্পন্সরশিপসহ সামাজিক মাধ্যমে সব ধরনের প্রচারণার ব্যয় নির্বাচনী ব্যয়ের অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশনে দাখিল করতে হবে। একই সঙ্গে কোন কোন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো হচ্ছে, সে তথ্য কমিশন সচিবালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.