অল্প সময়ের মধ্যেই ফাইন্যানশিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, কার্যক্রম ও অর্থনৈতিক সুশাসন জোরদারে এর ইতিবাচক প্রভাব নিয়ে সংস্থাটির । পাশাপাশি তিনি সংস্থাটির কার্যকারিতা আরও জোরদারে একটি সুস্পষ্ট অ্যাকশন প্ল্যান দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন।
রোববার (৪ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ কথা জানান।
তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই ফাইন্যানশিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) যে কার্যক্রম পরিচালনা করেছে, তা অর্থনৈতিক সুশাসন জোরদারে ইতিবাচক প্রভাব ফেলছে।
তিনি বলেন, ‘আর্থিক প্রতিবেদন ও নিরীক্ষা ব্যবস্থায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক অর্থনৈতিক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়বে।’
সেমিনারে এফআরসির চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভুঁইয়া বাংলাদেশে এফআরসি এবং অর্থনৈতিক শাসনব্যবস্থা” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রবন্ধে তিনি বাংলাদেশের আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের ক্ষেত্রে এফআরসির ভূমিকা তুলে ধরেন।
নির্দেশনার মধ্যে রয়েছে- এফআরসির ৫৭ জন কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা; এফআরসির চারটি গুরুত্বপূর্ণ বিধিমালা জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; এফআরসির পূর্ণাঙ্গ অটোমেশন কার্যক্রম অনুমোদন ও বাস্তবায়ন।
আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণী সংস্থা যেমন- আইএফ়আরএস ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস, এক্সবিআরএল ইন্টারন্যাশনাল ইনকর্পোরেটেড, এশিয়ান ওশেনিয়ান স্ট্যান্ডার্ডস সেটার্স গ্রুপ, ইন্টারন্যাশনাল ফোরাম অব অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সেটার্স, অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যানশিয়াল ইনস্টিটিউটের সদস্যপদ গ্রহণ, নবায়ন ও সংশ্লিষ্ট সহায়তা প্রদান; আন্তর্জাতিক সংস্থাসমূহের সঙ্গে জ্ঞানভিত্তিক প্রশিক্ষণ, দ্বিপক্ষীয় সভা আয়োজন এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.