লেবাননের হাসপাতালে ইসরাইলি হামলা
দক্ষিণ লেবাননের 'বিনতে জাবিল' শহরের একটি হাসপাতালে হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। গতরাতে বিনতে জাবিল শহরের 'শহীদ সালাহ গানদুর' হাসপাতাল লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করা হয়।
এর ফলে ৯ জন লেবাননি মারাত্মক আহত হয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক।…