তদন্তের মাধ্যমে মুশতাকের মৃত্যু রহস্য উন্মোচিত হবে: কাদের
লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, এই দুঃখজনক মৃত্যুর ঘটনাটি তদন্তাধীন। এ বিষয়ে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।…