দরপতনের শীর্ষে গ্রামীণফোন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে গ্রামীণফোন লিমিটেড । আজ কোম্পানিটির দর ৫ টাকা ৯০ পয়সা বা ১.৬৫ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ৩৫১ টাকা দরে লেনদেন হয়।…