একদিনে ডেঙ্গু কেড়ে নিলো ৭ প্রাণ
দেশে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৫৭ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ হাজার ৫৮ জন।…