মাসিক আর্কাইভ

অক্টোবর ২০২৫

৪ হাজার এএসআই নিয়োগ, প্রজ্ঞাপন জারি

জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশের চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ দেবে সরকার। সোমবার (২০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখার উপসচিব আবু সাঈদ সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ পুলিশের…

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে পাশের দেশের ষড়যন্ত্রের আশঙ্কা বিটিএমএ সভাপতির

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি ইঙ্গিত দিয়েছেন, পাশের দেশের ভূমিকা থাকতে পারে এই…

এস আলম ও পরিবারের ৫১৩ কোটি শেয়ার জব্দের নির্দেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, তার পরিবার ও সহযোগীদের মালিকানাধীন ১০৫টি কোম্পানি ও প্রতিষ্ঠানের মোট ৫১৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ২৮৬টি শেয়ার জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এসব শেয়ারের বাজারমূল্য প্রায় ৮০০ কোটি ৩৭ লাখ ৮২ হাজার…

বিনিয়োগ আকর্ষণে আশিক চৌধুরীর নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে

বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ আকর্ষণ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদল পাঁচ দিনের কৌশলগত সফরে দক্ষিণ…

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে আমাদের কোনো সমস্যা হবে না। সরকারের…

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ১১ কোটি টাকার অনিয়ম, বড় ধরনের সংস্কার উদ্যোগ

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে সম্প্রতি বড় ধরনের সংস্কার উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। ব্যাংকের নিজস্ব বিশেষ অডিট কার্যক্রমের মাধ্যমে ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে নোয়াখালী ও সেনবাগ শাখায় প্রায় ১১ কোটি টাকার…

শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। সোমবার (২০…

অ্যানলিমা ইয়ার্ন ডাইংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যানলিমা ইয়ার্ন ডাইং লিমেটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৩ অক্টোবর বিকাল ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, সূত্র মতে,…

সালমান শাহর মৃত্যু: হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ

বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহের মৃত্যুর ঘটনায় দায়ের করা অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত…

আজিজ পাইপস লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আজিজ পাইপস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৭ অক্টোবর বিকাল ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আলোচিত সভায় কোম্পানিটি…