মাসিক আর্কাইভ

অক্টোবর ২০২৫

আমাদের কি মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ: আদালতে দিপু মনি

শারীরিকভাবে অসুস্থ হওয়ার পরও কারাগারে ঠিকমত চিকিৎসা পাচ্ছেন না। কারা কর্তৃপক্ষ তাকে তার আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে দিচ্ছেন না বলেও অভিযোগ করেছেন হত্যা মামলায় অভিযুক্ত সাবেক মন্ত্রী দীপু মনি। সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন…

গ্রেটাসহ ১৭১ জনকে ছাড়লো ইসরায়েল

গাজায় ত্রাণ বহনকারী নৌবহর সুমুদ ফ্লোটিলা থেকে আটক সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ ১৭১ জনকে মুক্তি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছে, তারা নৌবহর থেকে আটক করা ১৭১ জনকে মুক্তি দিয়ে গ্রিস এবং স্লোভাকিয়ায় পাঠিয়েছেন।…

বক্ষব্যাধি ইনস্টিউট ও হাসপাতালে এবি ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন

আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিউট ও হাসপাতালে একটি কালেকশন বুথ উদ্বোধন করেছে এবি ব্যাংক পিএলসি। ব্যাংকের মহাখালী শাখার অধীনে পরিচালিত এই বুথটি হাসপাতালের সকল ফি জমা নেয়াসহ ডাক্তার, নার্স ও স্টাফদের পে-রোল সুবিধাদি প্রদান…

‘আর্থিক জালিয়াতি প্রতিরোধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন’

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান বলেছেন, দেশে আর্থিক জালিয়াতিকে প্রতিরোধ করতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। জালিয়াতি ও লুটের কয়েকগুণ জরিমানা করতে হবে। একইসাথে জালিয়াতি ও লুটের অর্থ ফেরত আনতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে…

কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি চুক্তি সই

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কর্মী নিয়োগ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সৌদি ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরের ইতিহাসে এটিই প্রথম সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি। সোমবার (৬ অক্টোবর) রিয়াদে বাংলাদেশের পক্ষে…

রেকর্ড ভেঙে স্বর্ণের দামে ইতিহাস

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৩ হাজার ১৫০ টাকা। এতে এক ভরি সোনার দাম ২ লাখ ৭২৬ টাকা…

এসএমই খাতের বৈদেশিক লেনদেন সহজ হলো

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের জন্য বৈদেশিক লেনদেন আরও সহজ করলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নিবন্ধিত এসএমই প্রতিষ্ঠানগুলো তাদের আন্তর্জাতিক ক্রেডিট, ডেবিট বা প্রিপেইড কার্ড ব্যবহার করে বছরে সর্বোচ্চ তিন হাজার মার্কিন ডলার পর্যন্ত…

ফের বিসিবি সভাপতি বুলবুল, সহ-সভাপতি ফারুক

বিভিন্ন অভিযোগ তোলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবালসহ ২১ জন পরিচালক প্রার্থী। বাকিদের নিয়ে ৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর একটি হোটেলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী না থাকায় খুলনা,…

শনিবার খোলা থাকবে কিছু ব্যাংক

হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী শনিবার (১১ অক্টোবর) ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া, আগামী ১২ অক্টোবর পর্যন্ত লেনদেন সময়ের পরেও যতক্ষণ হজ নিবন্ধনের অর্থ জমাদানকারী থাকবেন, ততক্ষণ…

মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৬ শতাংশ

সেপ্টেম্বর মাসে দেশে সামগ্রিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশে, যা আগের মাস আগস্টে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। এ ছাড়া মাসিক ভিত্তিতে মূল্যস্ফীতিতে সামান্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো…