মাসিক আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৫

টুইন টাওয়ারে হামলার ২৪ বছর

ভয়াবহ ৯/১১ বা নাইন–ইলেভেন হামলার শোক এখনো ভুলতে পারেনি যুক্তরাষ্ট্রবাসী। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৪ বছর পূর্ণ হলো গতকাল বৃহস্পতিবার। নানা অনুষ্ঠান, স্বেচ্ছাসেবামূলক কাজ এবং নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের…

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

অভ্যুত্থানের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো। দেশটির সুপ্রিম কোর্ট স্থানীয় সময় বৃহস্পতিবার এক রায়ে তাঁকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। পাঁচ সদস্যের বেঞ্চের চার বিচারপতি এই দণ্ড দেন, একজন বিচারপতি তাঁকে…

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণায় কয়েক কোটি টাকা খোয়ালেন ভারতীয় নারী

অঞ্জলির (ছদ্মনাম) দুঃস্বপ্নের শুরু হয় একটি ফোন কল থেকে। শেষপর্যন্ত তার এই বিভীষিকা গিয়ে ঠেকে পাঁচ কোটি পঁচাশি লাখ টাকা হারানোর মধ্য দিয়ে। ফোন কলে অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে একটি কুরিয়ার সংস্থার কর্মচারী পরিচয় দিয়ে দাবি করেন, মুম্বাই…

অনিয়ম ও অব্যবস্থাপনায় প্রশ্নবিদ্ধ জাকসু নির্বাচন: ভিপি প্রার্থী আরিফুজ্জামান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন অনিয়ম, অব্যবস্থাপনা ও প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ নিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। তবে শিক্ষক-শিক্ষার্থীর মাঝে ক্ষমতার ভারসাম্য রক্ষার স্বার্থে খারাপ হলেও জাকসু থাকা ভালো বলে মনে করেন…

ডিসেম্বরের মধ্যে এনবিআরের কার্যক্রম ২ ভাগ হয়ে যাবে

সরকার আগামী ডিসেম্বরের মধ্যে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ বাস্তবায়ন করতে চায়। বাস্তবায়নের অংশ হিসেবে তিনটি আইন, কিছু বিধি এবং উৎস বিধি পরিবর্তন করা হচ্ছে। পাশাপাশি গঠন করা হচ্ছে নতুন জনবলকাঠামো। বৃহস্পতিবার (১১…

জাকসুর ফল পাওয়া যাবে আগামীকাল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। এদিকে ফলাফল পেতে আগামীকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল বা দুপুর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।…

সেপ্টেম্বরেই নির্বাচনে অংশীজনের সঙ্গে সংলাপে বসবে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে অংশীজনের সঙ্গে সংলাপে বসতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সংসদ নির্বাচন উপলক্ষে ইসি ঘোষিত কর্মপরিকল্পনায় (রোডম্যাপ) সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে নির্বাচনে অংশীজনের সঙ্গে…

বালিশকাণ্ড: বাধ্যতামূলক অবসরে ২ উপ-সহকারী প্রকৌশলী

পাবনার রূপপুর গ্রিন সিটি প্রকল্পের কাজে অস্বাভাবিক ব্যয়ের (বালিশকাণ্ড) অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় গণপূর্ত অধিদপ্তরের দুই উপ-সহকারী প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে ও একজনের বেতন কমানো (নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণ) হয়েছে।…

ইসির ৬১ কর্মকর্তা বদলি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একযোগে ইসি সচিবালয় ও মাঠ পর্যায়ের ৬১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষরিত তিনটি আলাদা বদলির…

স্মারক স্বর্ণ ও রৌপ্যমুদ্রার দাম বাড়ল

আবারও দেশের বাজারে স্মারক স্বর্ণ ও রৌপ্যমুদ্রার দাম বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রৌপ্যের দামের ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গতি রেখে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট এ…