মাসিক আর্কাইভ

জুলাই ২০২৫

উত্তরায় মাইলস্টোন স্কুলে এফ-৭ বিমান বিধ্বস্ত

রাজধানীর উত্তরায় তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে বিমানটি মাইলস্টোন কলেজের চত্বরের ভেতরে আছড়ে পড়ে। হযরত শাহজালাল…

খাবারে বিষক্রিয়া, অসুস্থ হয়ে বাড়িতে নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। পুরোপুরি সেরে ওঠার জন্য আগামী তিন দিন তিনি নিজের বাড়িতে বসে দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন। গতকাল রোববার নেতানিয়াহুর দপ্তরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা…

নির্বাচনে হেরে গিয়েও ক্ষমতা ছাড়তে চান না জাপানের প্রধানমন্ত্রী

জাপানের ক্ষমতাসীন জোট দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তবে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, তার এখনই সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। রোববার তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ভোটাররা ভোট দিয়েছেন। দ্রব্যমূল্যের…

দেশটাকে পুড়িয়ে ফেলছে ওরা, দেশটাকে রক্ষা করেন: ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমন বলেছেন, ‘দেশটাকে পুড়িয়ে ফেলছে ওরা, দেশটাকে রক্ষা করেন। নতুন প্রজন্মের সঙ্গে আপনারা প্রতারণা করছেন, ইতিহাস আপনাদের ক্ষমা করবেনা।’ হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ…

সমুদ্রে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু

মাঝ সমুদ্রে দাউ দাউ করে পুড়ছে একটি ফেরি, প্রাণ বাঁচাতে অনেকে ঝাপিয়ে পড়ছেন সমুদ্রে। গতকাল সামাজিক যোগযোগম মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ইন্দোনেশিয়ার একটি ফেরিতে আগুন লাগার এই ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। দেশটির…

দূষিত শহরের তালিকায় আজ তৃতীয় ঢাকা

জলবায়ু পরিবর্তনসহ বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা। সম্প্রতি বৃষ্টি হওয়ায় শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হয়।…

দুই মিউচুয়াল ফান্ডকে বেমেয়াদিতে রূপান্তরের উদ্যোগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি মিউচুয়াল ফান্ডকে মেয়াদি থেকে বেমেয়াদি ফান্ডে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। ফান্ড দুটি হলো—ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড-ওয়ান এবং এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড। ঢাকা স্টক…

খাগড়াছড়িতে বিজিবি-ইউপিডিএফ গোলাগুলি; অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গার সীমান্তবর্তী তং এলাকায় বিজিবি ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় অভিযান চালিয়ে ২টি রাইফেল, ১টি পিস্তল, ১টি শর্টগান ও ১৬ রাউন্ড গুলিসহ অন্যন্য সরঞ্জামাদি উদ্ধার করে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি…

এনবিআরে ৪ লাখ ৩০ হাজার ছাড়াল অনলাইনে ইস্যু সনদপত্র

বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যকে সহজতর ও ডিজিটাল করার লক্ষ্যে চালু হওয়া ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো’ (BSW) সিস্টেমের আওতায় অনলাইনে ইস্যু করা সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিটের সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ছাড়িয়ে গেছে। রোববার (২০ জুলাই) জাতীয় রাজস্ব…

নিটল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ জুলাই বিকাল ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আলোচিত…