মাসিক আর্কাইভ

জুলাই ২০২৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২০৪ 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৪ জন। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু ঘটেনি। শুক্রবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো…

খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ  

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে চিটাগুড়বাহী (মালবাহী) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।…

‘খেলার জন্য প্রস্তুত পুঁজিবাজারের মাঠ’

বর্তমানে পুঁজিবাজারের মাঠ তো খেলার জন্য পুরো প্রন্তুত। যারা বিনিয়োগ করতে চান, তাদের জন্য ভালো ফল পাওয়ার সুযোগ রয়েছে। আপনি খেলতে আসছেন না কেন? কোন ধরণের মাঠ চান, যে মাঠে ফাউল হবে আপনি সে মাঠে খেলবেন বলে মন্তব্য করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক…

মুরাদনগরে ধর্ষণ ঘটনায় গ্রেপ্তার আরও ১

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারীকে পিটিয়ে তার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তার শাহ পরান (২৮) ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীর ছোট…

সড়ক দুর্ঘটনায় ৬ মাসে নিহত ২৭৭৮ 

গত ছয়মাসে সারাদেশে নিহত হয়েছেন ২ হাজার ৭৭৮ জন। এই সময়ে ১৭ হাজার ৯৫৭টি সড়ক দুর্ঘটনায় ১৭ হাজার ৮২৬ জন আহত হয়েছেন। এমনটাই বলছে গবেষণা সংস্থা সেভ দ্য রোড। চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ের সড়ক দুর্ঘটনার সংবাদ বিশ্লেষণ করে এসব তথ্য…

কংগ্রেসে ট্রাম্পের ট্যাক্স ও ব্যয় বিল পাস 

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতীক্ষিত ট্যাক্স ও ব্যয় বিল পাস করেছে, যা প্রেসিডেন্টের অভ্যন্তরীণ এজেন্ডার জন্য একটি বড় জয় হিসেবে দেখা হচ্ছে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) বিলটি…

ফের ইসরাইল আগ্রাসন চালালে আরও কঠোর চপেটাঘাত খাবে: ইরান

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, "ইসরাইল যদি আবার কোনো আগ্রাসন চালায়, তাহলে তারা আগের চেয়েও কঠিন চপেটাঘাত খাবে।” লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া…

গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর দৃশ্য দেখেছেন নিরাপত্তা ঠিকাদার

গাজা উপত্যকায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত ত্রাণ বিতরণ কেন্দ্রের এক প্রাক্তন নিরাপত্তা ঠিকাদার জানিয়েছেন, তিনি একাধিকবার তার সহকর্মীদের নিরস্ত্র ও ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর গুলি চালাতে দেখেছেন। এছাড়া ওয়াচটাওয়ার থেকে…

প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া

প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালেবানশাসিত সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এর আগে চীন, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান ও পাকিস্তান কাবুলে রাষ্ট্রদূত নিয়োগ করে। তবে তালেবান সরকারের চার বছরের শাসনামলে রাশিয়া…

গিলের ডাবল সেঞ্চুরির রেকর্ড, বিপাকে ইংল্যান্ড

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চলমান সিরিজের আগে ইংল্যান্ডের মাটিতে তিন টেস্টে শুভমান গিলের ব্যাটিং গড় ছিল মাত্র ১৪.৬৬। তবে হেডিংলিতে অধিনায়ক হিসেবে ব্যাটিংয়ে নেমেই নিজের পুরনো ব্যর্থতার ‘ভূত’কে পেছনে ফেলে সেঞ্চুরি করেন ডানহাতি এই ব্যাটার।…