মাসিক আর্কাইভ

জুলাই ২০২৫

বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

মালয়েশিয়া থেকে ফেরত বাংলাদেশিদের কেউ জঙ্গি নয়, তাদের মূলত ভিসার মেয়াদ শেষ হয়েছে। দেশেও জঙ্গিবাদের সঙ্গে এদের কোনো সম্পৃক্ততা নেই। বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদ নেই। গত ১০ মাসে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা…

রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে

প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। লাল-সবুজের বাঘিনীরা আজ গভীর রাতে দেশে ফেরার পরপরই তাদের সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ রোববার (৬ জুলাই) দিবাগত রাত আড়াইটায়…

হোসেনি দালান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের করেছে শিয়া সম্প্রদায়ের মুসলিমরা। রোববার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার পর শুরু হয় এই শোকের মিছিল। চার শত বছরের পুরোনো হোসেনি দালান প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি…

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ আরও ৬৪ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শনিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় অন্তত ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। গাজার বিভিন্ন হাসপাতাল সূত্রে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল…

যুদ্ধের পর প্রথমবার প্রকাশ্যে খামেনি

ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক সংঘাত শুরুর পর এই প্রথমবারের মতো জনসমক্ষে এসেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গতকাল শনিবার তেহরানে ইমাম খোমেইনি মসজিদে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে দেখা গেছে। যা…

পবিত্র আশুরা আজ

আজ ১০ মহররম। মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা হিসেবেও পরিচিত। ৬১ হিজরির আজকের দিনেই ফুরাত নদীর তীরবর্তী কারবালায় শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র…

কাভার্ডভ্যান চাপায় খিলক্ষেতে দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত

রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুইজন পরিছন্নতা কর্মী নিহত হয়েছেন। রোববার (৬ জুলাই) সকালে  লো মেরিডিয়ান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তবে তাদের…

লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩আই সিরিজের ৫টি নতুন মডেল বাজারে আনলো গ্লোবাল ব্র্যান্ড

রেপটর লেক (Raptor Lake) প্রজন্মের পাওয়ারফুল প্রসেসর, স্টাইলিশ ডিজাইন আর আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বাজারে এলো লেনোভো আইডিয়াপ্যাড স্লিম থ্রি আই (IdeaPad Slim 3i) সিরিজের একদম নতুন পাঁচটি মডেল। শনিবার (৫ জুলাই) প্রতিষ্ঠানটি এক সংবাদ…

আইনে অস্পষ্টতার সুযোগে জনগণের ওপর নিপীড়ন চলে: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আইনে অস্পষ্টতার সুযোগে যারা আইন প্রয়োগ করে, তারা জনগণের ওপর নিপীড়ন চালায়। আইনে যদি অস্পষ্টতা থাকে এবং জনগণ হয়রানির শিকার হয়, তাহলে সে অস্পষ্টতা দূর করার কর্তব্য যাঁরা আইন করেন তাঁদের।…

সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না: অর্থ উপদেষ্টা

সঞ্চয়পত্রের মুনাফা বাড়লে কেউ ব্যাংকে টাকা রাখবে না বলে মন্তব্য করেছেন অর্ন্তবর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, “সঞ্চয়পত্রের মুনাফা হার বাড়িয়ে দিলে সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। ব্যাংকেও…