নেপালে উপ-প্রধানমন্ত্রীসহ ৪ মন্ত্রীর পদত্যাগ

নেপালের উপ-প্রধানমন্ত্রীসহ আরও তিন মন্ত্রী পদত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল বিরোধীদলের প্রেসিডেন্ট প্রার্থীকে সমর্থন করার পরিকল্পনা জানানোর পরই তারা এই সিদ্ধান্ত নেন। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে নেপালের বর্তমান জোট সরকার।…

আইনস্টাইনও ইভিএমের ফলাফল পাল্টাতে পারবে না: সিইসি

আইনস্টাইনও ইভিএম মেশিনের ফলাফল পাল্টাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘শেষের ১০ মিনিটে ফলাফল পাল্টিয়ে দেওয়া সম্ভব এমন অভিযোগ উঠেছে। কিন্তু এই ১০ মিনিটে যদি একজন আইনস্টাইনকেও বসিয়ে দেওয়া…

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধে চীনে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধে চীন সরকারের সঙ্গে কথা বলতে আগামী এপ্রিলে দেশটি সফরে যাবেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ফরাসি প্রেসিডেন্টের পক্ষ থেকে চীন সফরের এ ঘোষণা আসে। এর আগে দীর্ঘ একবছর ধরে চলা…

পোল্যান্ডে তেল সরবরাহ বন্ধ করে দিলো রাশিয়া

পোল্যান্ড ইউক্রেনকে লেপার্ড ট্যাংকের প্রথম চালান সরবরাহের মাত্র একদিন পর পোল্যান্ডে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। এমনটাই অভিযোগ করেছে দেশটির তেল শোধনাগার কেন্দ্র পিকেএন অরলেন। রাশিয়া থেকে ইউরোপে জ্বালানি তেল সরবরাহের…

নিউইয়র্কে সংসদ সদস্য গোলাপের ৯ বাড়ি: ব্যারিস্টার সুমনের রিট

বর্তমান সরকারের সংসদ সদস্য মো. আবদুস সোবহান মিয়ার (গোলাপ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে ৯টি বাড়ি কেনার বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ…

রোনালদোর হ্যাটট্রিকে শীর্ষে আল নাসের

ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে টানার আগে লিগে শীর্ষস্থানে ছিল না আল নাসের। তবে রোনালদোকে দলে টানতেই যেন বদলে গেল দৃশ্যপট। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ধামকের বিরুদ্ধে ফের দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন সিআরসেভেন। আর তাতেই লিগের শীর্ষে উঠে এল আল নাসের।…

যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, রোগীসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে রোগীসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) নেভাদার উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। লিয়ন কাউন্টি শেরিফের অফিস…

জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প

জাপানের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৭ মিনিটে হোক্কাইডোতে প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে এবং জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি এ তথ্য…

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পাপুয়া নিউগিনি

পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। শনিবার (২৫ ফেব্রুয়ারি) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটিতে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে রোববার (২৬ ফেব্রুয়ারি)…

বিশ্বে করোনায় আরও ২৭৬ জনের মৃত্যু, শনাক্ত সাড়ে ৭৪ হাজার

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নেমেছে তিনশোর নিচে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের…