৪ দিনের সফরে ঢাকা আসছেন মরিশাসের প্রেসিডেন্ট

চারদিনের সফরে বাংলাদেশে আসছেন মরিশাসের প্রেসিডেন্ট প্রিথভিরাসিং রুপুন। তিনি আগামী ১১ মে বাংলাদেশ সফরে আসছেন। ১৪ মে তার ফিরে যাওয়ার কথা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। রোববার (৩০ এপ্রিল) জারি করা…

প্রবাসী আয়ে ডলারের দাম ১০৮ টাকা

রেমিট্যান্সের ডলারের দাম আরও ১ টাকা বাড়ানো হয়েছে। এতদিন প্রবাসীরা ডলার প্রতি ১০৭ টাকা পেতেন। তবে এখন থেকে ডলার প্রতি পাওয়া যাবে ১০৮ টাকা। রেমিট্যান্সের পাশাপাশি রপ্তানি আয়ের ডলারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের…

সিএসআর খাতে ব্যাংকের ব্যয় কমেছে

দেশের ব্যাংকগুলো সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর খাতে ব্যয় কমিয়েছে। ২০২২ সালের শেষ ছয় মাসে এ খাতে ব্যয় হয়েছে ৫১৩ কোটি ৭৬ লাখ টাকা। যা এর আগের ৬ মাসের তুলনায় ১০১ কোটি ৬৩ লাখ টাকা কম। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সিএসআর সংক্রান্ত…

গাজীপুরে পোশাক কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১৫

গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানায় গ্যাস বিস্ফোরণে ১৫ জন দগ্ধ হয়েছেন। সোমবার সকাল ৮ টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ও ৮ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি…

দ্বিতীয় সপ্তাহেও হাউজফুল শাকিব খানের ‘লিডার’, বাড়ছে হলের চাহিদা

মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছে সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ।’ ইতোমধ্যে ঈদে ১০০ সিনেমা হলে মুক্তির পর দর্শক চাহিদার কারণে আরও দুটি হল পেয়ে সারাদেশে রাজত্ব করছেন ঢাকার এই কিং। রীতিমতো মুক্তির দ্বিতীয় সপ্তাহেও…

সাকিব-তামিমদের সঙ্গে আর নেই জেমি সিডন্স

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে আর দেখা যাবে না জেমি সিডন্সকে। সাকিব আল হাসান-তামিম ইকবালদের সঙ্গে কাজ না করলেও বাংলাদেশের ডেভেলপমেন্ট পর্যায় তথা ‘এ’ দল এবং টাইগার্স টিমের হয়ে কাজ করবেন একসময়ের এই হেড কোচ। বিষয়টি নিজেই নিজের…

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু

দিনাজপুরের পার্বতীপুরে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন আবারও শুরু হয়েছে। টানা ২৯ ঘণ্টা বন্ধ থাকার পর রোববার (৩০ এপ্রিল) দিনগত রাত পৌনে ১২টা থেকে কেন্দ্রটির ২৭৫ মেগাওয়াট ক্ষমতার…

বিশ্বে করোনায় আরও ১১০ জনের মৃত্যু, শনাক্ত ৫০ হাজার

বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১১০ জনের মৃত্যু হয়েছে। এসময় সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৯৫৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৬৩ হাজার ৭৭৯ জনের এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৭১ লাখ ৩ হাজার ৬০ জনে। ২৪…

সিরিয়ায় তুরস্কের হামলা, ইসলামিক স্টেট প্রধান নিহত

সিরিয়ায় হামলা চালিয়েছে তুরস্কের সামরিক বাহিনী। হামলায় সিরিয়ায় সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) প্রধান কুরাইশি নিহত হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিজেই এই ঘোষণা দিয়েছেন। সোমবার (১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে…

শিবচর এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ২

মাদারীপুর শিবচর এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (১ মে) ভোররাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের পাচ্চর বাখরেরকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বরিশালের বাখেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার ট্রাকচালক বশির…