যশোরে বাসচাপায় একই পরিবারের পাঁচজনসহ নিহত ৭

যশোর সদর উপজেলার যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা এলাকায় বাসচাপায় ইজিবাইকে থাকা একই পরিবারের পাঁচজনসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর…

একদিনে আরও ১৮২ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১০ জন।…

আগারগাঁও-মতিঝিল পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল শুরু

রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। পরীক্ষামূলক চলাচলের তিনটি ধাপের মধ্যে এটি প্রথম। শুক্রবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৪টায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্বোধনের পর আগারগাঁও স্টেশন থেকে একটি ট্রেন…

প্রধানমন্ত্রীর আহ্বানে অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন তামিম

অবশেষে এলো সুখবর। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। শুক্রবার (৭ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে নিজের সিদ্ধান্তের কথা জানান দেশসেরা এই ওপেনার।…

প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে তামিম

তামিমকে গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতেই মূলত প্রধানমন্ত্রী তাকে ডেকেছেন বলে জানা গেছে। বেলা আড়াইটায় গণভবনে প্রবেশ করেন সদ্য অবসর নেওয়া বাংলাদেশের এই ক্রিকেটার। এর আগে আজ (৭ জুলাই) সকালেই চট্টগ্রাম…

তামিমকে নিয়ে এবার আবেগঘন পোস্ট সাকিবের

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে পর্দা উঠবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আসরের। কিন্তু বিশ্বকাপ শুরুর তিন মাস আগেই হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে নিজ…

আগামী বছর থেকে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

আগামী বছর থেকে সিলেবাস পুনর্বিন্যাস করে পাবলিক পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (৭ জুলাই) চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পরে মন্ত্রী যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর…

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ৫ 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী গ্রুপের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় পাঁচ রোহিঙ্গা নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) সকাল ৬টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্টে এ ঘটনা ঘটে। ৮ এপিবিএন ব্যাটালিয়নের…

ঢাকার বাতাসের মান আজ গ্রহণযোগ্য

আজ দূষিত শহরের তালিকায় ঢাকার বাতাসের মান ‘মধ্যম’ পর্যায়ে রয়েছে। শুক্রবার (৭ জুলাই) সকাল ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৫৩ নিয়ে ঢাকা বিশ্বব্যাপী দূষিত শহরের তালিকার ৫১তম স্থানে রয়েছে। অপরদিকে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ,…

রাজধানীতে ইয়াবা-হেরোইন ও গাঁজাসহ গ্রেফতার ৫৪

রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৬টা থেকে আজ (৭ জুলাই) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায়…