বাড্ডা থেকে বিএনপির গণমিছিল শুরু

সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীর বাড্ডা এলাকার সুবাস্তু টাওয়ার থেকে বিএনপির গণমিছিল শুরু হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে গণমিছিলে যোগ দিয়েছেন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা। শুক্রবার (১১ আগস্ট) বিকেল ৩টা ৪০…

অনলাইনেই ব্যাংক হিসাব খুলতে পারবেন প্রবাসীরা

প্রবাসী বাংলাদেশিদের ব্যাংক হিসাব খোলা ও পরিচালনার নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অনলাইনেই দেশের যেকোনো ব্যাংকে হিসাব খুলতে পারবেন তারা। আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও আমানত জমা করা যাবে। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এ…

ওয়ানডে অধিনায়ক সাকিব, নেতৃত্ব দিবেন এশিয়া কাপ ও বিশ্বকাপে

অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হলো সাকিব আল হাসানের নাম। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে আজ (শুক্রবার) এ তথ্য নিশ্চিত করেছেন। আগে থেকেই টেস্ট ও টি-টোয়েন্টির…

কুষ্টিয়া জেলা কারাগারে দুই কয়েদির মৃত্যু

পাঁচ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া জেলা কারাগারের দুই কয়েদির মৃত্যু হয়েছে। এর মধ্যে আজমল প্রামাণিক (৬০) বৃহস্পতিবার দিনগত রাত ১টা ১০ মিনিটের দিকে এবং আবুল কালাম (৪০) শুক্রবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে মারা যান। দুজনই হৃদযন্ত্রের ক্রিয়া…

আর্জেন্টিনাকে ১০-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১০-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। দুর্দান্ত এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। বৃহস্পতিবার বাংলাদেশ সময় মধ্যরাতে…

দাবানলে পুড়ে ছাই মাউই শহর, মৃত বেড়ে ৫৩

দাবানলের আগুনে পুড়ছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ। এখন পর্যন্ত ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন প্রায় এক হাজার মানুষ। পুরো দ্বীপের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ ব্যাহত হয়েছে। সে কারণে লোকজনের সঙ্গে যোগাযোগ করাটা…

বিএনপির গণমিছিল দুপুরে, থাকবে সমমনা দলগুলোও

এক দফার চলমান আন্দোলনের ধারাবাহিকতায় আজ শুক্রবার (১১ আগস্ট) দুপুরে ঢাকার দুই মহানগর থেকে একযোগে গণমিছিল বের করবে বিএনপি। একই দিন এক দফার যুগপৎ আন্দোলনে বিএনপির সমমনা দলগুলোও ঢাকায় পৃথক মিছিল ও সমাবেশ করবে। বিএনপির ঢাকা মহানগর উত্তর ও…

ডেঙ্গুতে ঢাকা মেডিকেলের নারী চিকিৎসকের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক শরিফা বিনতে আজিজের (২৭) মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার বিকাল সাড়ে…

টঙ্গীতে ট্রেনে ছিনতাই ও হামলা

গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশনে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে ছিনতাই ও হামলার ঘটনা ঘটেছে। এতে ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শকসহ (টিটিই) কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টায় টঙ্গী রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে এ…

জাপানে শক্তিশালী ভূমিকম্প

পূর্ব এশিয়ার দেশ জাপানে আঘাত হেনেছে শক্তিশালী একটি ভূমিকম্প। জার্মান ভূ-বিজ্ঞান গবেষণা সংস্থা (জিএফজেড) জানিয়েছে শুক্রবার (১১ আগস্ট) ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের হোককাইদো। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, জার্মান সংস্থাটি…