ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

পূর্ব নির্দেশনা ছাড়াই ময়মনসিংহ থেকে ঢাকাগামী সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। নাশকতার আশঙ্কায় বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের। আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরীর মাসকান্দা…

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

গত ২৫-২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগদান শেষে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট বেলজিয়ামের…

১৬ ঘণ্টা পর নিভলো খাজা টাওয়ারের আগুন, মৃত্যু ৩

মহাখালীতে খাজা টাওয়ারের আগুন নির্বাপন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৮ টা ৪৫ মিনিটে আগুন নির্বাপন সম্পন্ন করে ফায়ার সার্ভিস। শুক্রবার সকাল ১১টায় এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার প্রধান…

খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির বিষয়টি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে খালেদা জিয়ার জন্য ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে দেশটি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং থেকে…

গাজায় গণহত্যা চলতে থাকলে যুক্তরাষ্ট্রও রেহাই পাবে না: ইরান

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে টানা তিন সপ্তাহ ধরে ইসরায়েলের যুদ্ধ চলছে। এ সংঘাত চলতে থাকলে ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্র নিজেও এই আগুন থেকে রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির…

চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং আর নেই

চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর শুক্রবার মধ্যরাতে তার মৃত্যু হয়। ২০১৩ সাল থেকে প্রায় ১০ বছর চীনের প্রধানমন্ত্রী হিসেবে…

ঢাকার পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫-২৬ অক্টোবর অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট বেলজিয়ামের ব্রাসেলস জাভেনটেম…

অস্ত্রোপচারের পর আইসিইউতে পর্যবেক্ষণে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের যকৃতে ‘ট্র্যান্সজাগুলার ইন্ট্রাহেপেটিক পোরটোসিসটেমিক শান্ট (টিপস)’ প্রক্রিয়ায় অস্ত্রোপচার করা হয়।…

নির্বাচন সুষ্ঠু হলে আ.লীগ পাবে ১৬৬ আসন: আবুল বারকাত

বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান ড. আবুল বারকাত বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে বাংলাদেশ আওয়ামী লীগ ১৪৮‑১৬৬ আসন পেতে পারে, বিএনপি পেতে পারে ১১৯‑১৩৭ এবং…

নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি, বায়তুল মোকাররমে আ.লীগ

আগামী ২৮ অক্টোবর আওয়ামী লীগ ও বিএনপিকে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো দলকেই অনুমতি দেওয়া হয়নি। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে ডিএমপির ঊর্ধ্বতন এক…