এবার ৩৬ ঘণ্টার অবরোধ বিএনপির

আগামী ১২ ডিসেম্বর থেকে আবারও টানা ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোর ৬টা থেকে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। রোববার (১০ ডিসেম্বর) বিকেলে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব…

প্রার্থিতা ফিরে পেলেন মাহি বি চৌধুরী

মুন্সীগঞ্জ-১ আসনে বিকল্পধারার (বিডিবি) যুগ্ম-মহাসচিব মাহি বদরুদ্দোজা চৌধুরীর (মাহি বি চৌধুরী) মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের শুনানি শেষে তার আপিল মঞ্জুর করে প্রার্থিতা বৈধ ঘোষণা করা…

জরাজীর্ণ নৌকায় করে ইন্দোনেশিয়ায় আরও ৪০০ রোহিঙ্গা

জরাজীর্ণ কাঠের নৌকায় করে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে আরও প্রায় ৪০০ রোহিঙ্গা। তারা স্থানীয় সময় রোববার (৯ ডিসেম্বর) দেশটির আচেহ প্রদেশে পৌঁছেছে। ওই প্রদেশের জেলে সম্প্রদায়ের প্রধান মিফতাহ কুট আদ এ তথ্য নিশ্চিত করেছেন। সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ায়…

দেশে তেলের খনির সন্ধান

দেশে জ্বালানি তেলের খনির সন্ধান পাওয়া গেছে। সিলেট ১০নং গ্যাসকূপের একটি স্তর থেকে এই খনির সন্ধান পাওয়া যায়। ধারণা করা হচ্ছে দিনে ৫শ থেকে ৬শ ব্যারেল তেল পাওয়া যাবে। ১০ নং কূপ (অনুসন্ধান কূপ) সিলেট তামাবিল-জাফলং মহাসড়কের পাশে গোয়াইনঘাট…

একদিনে ডেঙ্গু কেড়ে নিলো আরও ৭ প্রাণ

দেশে ডেঙ্গু প্রকোপ আকার ধারণ করেছে। এতে দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে । এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৫০ জনে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু…

২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম

আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী। এর আগে বাদ জুমা এক মিছিলপূর্ব সমাবেশে এ ঘোষণা দেন দলটির মহাসচিব সাজিদুর রহমান। তিনি…

বাংলাদেশকে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

জলবায়ু পরিবর্তনের কারণে বছরে বাংলাদেশের ক্ষতি ৩ বিলিয়ন মার্কিন ডলার। এই ক্ষয়ক্ষতি মোকাবিলায় ৪০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার ১০৯ টাকা ৮৩ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় ঋণের পরিমাণ ৪ হাজার ৩৯৩ কোটি টাকা।…

নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগের উদ্বেগ নেই: কাদের

কোনো নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগের উদ্বেগ নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সংবিধান মেনেই আমরা স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে এগিয়ে…

ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি সোনাসহ আটক ৪

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮০টি সোনার বারসহ চারজনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে বিজি ২৪৮ ফ্লাইট থেকে এসব সোনার বার জব্দ করা হয়। বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা ৫৩ মিনিটে দুবাই থেকে…

পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করলো ভারত

পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। শুক্রবার (৮ ডিসেম্বর) দেওয়া এক আদেশে, ২০২৪ সালের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটি। মূলত দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ভারত সরকার আগামী…