পটুয়াখালী-১ আসনে বিজয়ী জাপার রুহুল আমিন হাওলাদার

পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকী) আসনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার। ১৬৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ৮১ হাজার ৫০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন তালুকদার (ডাব) পেয়েছেন ২৬…

মেহেরপুর-১ আসনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের জয়

দ্বাদশ সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি পেয়েছেন ৯৩ হাজার ৭৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র…

বান্দরবানে নৌকার জয়

দ্বাদশ সংসদ নির্বাচনে বান্দরবান আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈ শিং। তিনি পেয়েছেন এক লাখ ৭২ হাজার ২৪০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের এ টি এম শহীদুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৪৩ ভোট। রোববার (৭ জানুয়ারি)…

খুলনা-৬ আসনে জয়ী নৌকার রশিদুজ্জামান

দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মো. রশিদুজ্জামান। তিনি এক লাখ ৩ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম ছিলেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জি এম মাহবুবুল আলম।…

ভোট বর্জনের ঘোষণা হিরো আলমের

অনিয়মের অভিযোগ এনে বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসে মনোনীত (ডাব প্রতীক) প্রার্থী হিরো আলম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ ঘোষণা দেন। হিরো আলম বলেন, ‘এবারের…

ঢাকা-১০: বড় ব্যবধানে এগিয়ে ফেরদৌস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনার কাজ। প্রাথমিকভাবে, ঢাকা ১০ আসনে এগিয়ে রয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এই আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৩৪টি। ফলাফল এসেছে ১০টি কেন্দ্রের। এতে দেখা যায়, ফেরদৌস ৩ হাজার…

এই নির্বাচনে জনগণের বিজয় হয়েছে: ওবায়দুল কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। ভোট দেওয়ায় দেশের জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এ নির্বাচন হচ্ছে জনগণের বিজয়, যা সারা বিশ্বের মানুষ…

৯ আসনের ২১ কেন্দ্রে ভোট স্থগিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের ও সহিংসতার অভিযোগে নয়টি আসনের ২১টি কেন্দ্রে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ঘটনায় ২০ জনের বেশি ব্যক্তিকে সাজা দিয়েছেন ভোটের মাঠে দায়িত্বপালন করা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। শনিবার (৭ জানুয়ারি)…

জাল ভোট দেওয়ায় প্রিসাইডিং অফিসারসহ ১৫ জনকে শাস্তি

জাল ভোট দেওয়ার অভিযোগে প্রিসাইডিং অফিসার-সহকারী প্রিসাইডিং অফিসারসহ ১৫ জনকে শাস্তি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া সাতটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। রোববার (৭ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর…

৪০ শতাংশ ভোট পড়েছে: সিইসি

এখন পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রোববার (৭ জানুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, সকালে আমরা…