আম বয়ানে মধ্যে দিয়ে শুরু হলো বিশ্ব ইজতেমা

প্রচণ্ড শীত ও বৃষ্টিসহ নানান ভোগান্তি উপেক্ষা করে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশ এলাকা। শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমা। আগামী রোববার আখেরি…

প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর মামলায় জামিন মেলেনি ফখরুলের

প্রধান বিচারপতির বাসভবনের সামনে হামলা ও ভাঙচুরের ঘটনায় রমনা মডেল থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটনন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা…

দাঙ্গা-হাঙ্গামাকারীরা তাবলিগ জামাতের অনুসারী হতে পারে না: ধর্মমন্ত্রী

যারা দাঙ্গা-হাঙ্গামা করে তারা তাবলিগ জামাতের অনুসারী হতে পারে না বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের টঙ্গীর তুরাগতীরের ইজতেমা ময়দান পরিদর্শন ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠান শেষে…

রিজার্ভ ব্যাংকের নির্দেশের পরই ধস নেমেছে পেটিএমের শেয়ারে

২৯ ফেব্রুয়ারির পর থেকে ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না ভারতের বেসরকারি ব্যাংকিং সংস্থা পেটিএম। দেশটির রিজার্ভ ব্যাংক বুধবার (৩১ জানুয়ারি) এ নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে। শীর্ষ ব্যাংকের এ নির্দেশের পর থেকেই ধস নেমেছে পেটিএমের শেয়ারে।…

সরকার ড. ইউনূসকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে না: আইনমন্ত্রী

সরকার ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে না বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিষয়ক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন,…

আরও ৯ মামলায় গ্রেপ্তার মির্জা আব্বাস

নাশকতার অভিযোগে পল্টন ও রমনা থানার আলাদা নয়টি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান। তার আইনজীবী…

ঝিনাইদহ-১ আসনের এমপি পদ স্থগিত করলেন হাইকোর্ট

ঝিনাইদহ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে ইসির গেজেট স্থগিত করেছেন হাইকোর্ট। দুই মাসের জন্য এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ…

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯০ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ৪৯০ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটকদের মধ্যে বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তবে কতজন বাংলাদেশি তা জানা যায়নি। বুধবার দিনগত গভীর রাতে সেলাঙ্গর রাজ্যের ক্লাং-এর একটি শিল্প এলাকায়…

ঢাকার বায়ু আজ ‘দুর্যোগপূর্ণ’

বায়ুদূষণে ঢাকার অবস্থান প্রায়ই শীর্ষে থাকলেও আজ অন্য শহরের চেয়ে অনেক বেশি দূষিত ঢাকার বাতাস। বেলা পৌনে ১১টার দিকে আইকিউএয়ারের (এয়ার কোয়ালিটি ইনডেক্স) বাতাসের মানসূচকে ঢাকার স্কোর আজ ৩৪৬। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ঘানার আক্রা। আক্রার স্কোর…

জানুয়ারিতে ডেঙ্গু কেড়ে নিয়েছে ১৪ প্রাণ, ৯ জনই নারী

চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় মারা গেছেন ৮ জন, আর ঢাকার বাইরে ৬ জন। এ সময়ে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৫ জন। হাসপাতাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য…