গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ আরও ২ জনের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরিফুল ইসলাম (৪০) ও মহিদুল ইসলাম (২৫) নামে দগ্ধ আরও দুইজনের মৃত্যু হয়েছে রোববার ভোর ৫টা ও সকাল পৌনে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা…

আমি নির্বাচিত না হলে দেশে রক্তগঙ্গা বয়ে যাবে: হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন’ হতে চলেছে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন। শনিবার (১৬ মার্চ) ওহিওর এক জনসভায় এ কথা বলেছেন দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদপ্রার্থী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এসময়…

সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই'র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৬ মার্চ) আওয়ামী লীগের দফতর…

বড় সিন্ডিকেট সরকার নিজেই: সাকি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, সরকার নিজেই একটা সিন্ডিকেটের বড় পৃষ্ঠপোষক কিংবা নিজেই বড় সিন্ডিকেট। শনিবার রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ে…

বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব

বাংলাদেশের রোজাদারদের ইফতারের জন্য ২০ টন খেজুর উপহার দিয়েছে সৌদি আরব। বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাসের পক্ষ থেকে খাদেমে হারামাইন শরিফাইনের ইফতার আয়োজন কর্মসূচির অধীনে এই খেজুর উপহার দেওয়া হয়। বৃহস্পতিবার সৌদি সংবাদ মাধ্যম এসপিআইয়ের খবরে…

তৃতীয় ওয়ানডেতে বাদ লিটন, ডাক পেলেন জাকের

ইতোমধ্যে বাংলাদেশ–শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের দুই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে নাজমুল হোসেন শান্ত’র দলকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে লঙ্কানরা। ফলে তৃতীয় ওয়ানডে হবে সিরিজ নির্ধারণী লড়াই। তার…

ভারত পাশে ছিল বলেই কেউ নির্বাচনে হস্তক্ষেপ করতে পারেনি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত পাশে ছিল বলেই বাংলাদেশের নির্বাচনে বিশ্বের বড় বড় রাষ্ট্র অশুভ হস্তক্ষেপ করতে পারেনি। শনিবার (১৬ মার্চ) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে…

সবকিছুতে সরকারের ওপর নির্ভরশীল হওয়া যাবে না: সালমান এফ রহমান

সবকিছুতেই সরকারের ওপর নির্ভরশীল না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলন, আমার মনে হয়, আমরা নাগরিকরা এবং পুরো সমাজের সবাই যদি একসঙ্গে একটা উদ্যোগ নেই, তাহলে সেটা সফল হওয়ার…

রাজস্ব ঘাটতি হতে পারে ৮২ হাজার কোটি টাকা: সিপিডি

চলতি ২০২৩-২০২৪ অর্থ বছরে সরকার বড় অঙ্কের রাজস্ব ঘাটতির মুখোমুখি হতে যাচ্ছে। বিগত ছয় মাসের রাজস্ব আদায়ের চলমান ধারা পর্যবেক্ষণে অর্থবছর শেষে ৮২ হাজার কোটি টাকা ঘাটতি হবে বলে দাবি করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শনিবার (১৬ মার্চ)…

জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ, হাতে ভারী অস্ত্র

২৩ নাবিকসহ জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ’য় অবস্থানরত চার সোমালি জলদস্যুর ছবি প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী। শুক্রবার ভারতীয় নৌবাহিনীর মুখপাত্রের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ছবিটি প্রকাশ করা হয়। ছবিতে এমভি আবদুল্লাহ’য় টহলরত…