পদত্যাগ করলো থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী

থাইল্যান্ডের মন্ত্রিসভায় রদবদলে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব হারানোর পর অনেকটা আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদ্ধা-নুকারা। রোববার দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে পার্নপ্রির পদত্যাগের তথ্য জানানো…

এসএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ‘ভুয়া’

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তি নিয়ে সতর্ক করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ড জানায় বিজ্ঞপ্তিটি ‘ভুয়া’। রোববার (২৮ এপ্রিল) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক…

নেতানিয়াহু গাজার কসাই: এরদোগান

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সামরিক আগ্রাসন ও নৃশংসতার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজার কসাই বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ডেইলি সাবাহ জানিয়েছে, শুক্রবার ইস্তান্বুলে ইন্টারন্যাশনাল জেরুজালেম…

প্রধানমন্ত্রী ব্যাংকক থেকে দেশে ফিরবেন কাল

থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সোমবার (২৯ এপ্রিল) ব্যাংকক থেকে দেশে ফিরবেন। আজ রোববার (২৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের…

যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান আগামী ৯ মে নির্ধারিত হোয়াইট হাউস সফর স্থগিত করেছেন। সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, প্রেসিডেন্টের সময়সূচি পরিবর্তনের ফলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে শিগগিরই নতুন তারিখ নির্ধারণ করা…

কোরবানির জন্য প্রস্তুত ১ কোটি ৩০ লাখ পশু: প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান বলেছেন, ঈদুল আজহা সামনে রেখে গরু বা অন্য কোনো পশু আমদানির পরিকল্পনা সরকারের নেই। কারণ, দেশে পর্যাপ্ত সংখ্যক গবাদি পশু লালন-পালন করছেন খামারিরা। তবে কোনো গোষ্ঠী যাতে কোরবানিযোগ্য পশুর দাম নিয়ে কারসাজি…

রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করবো না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, মন্ত্রী হিসেবে আমার বয়স মাত্র সাড়ে তিন মাস৷ এই অল্প সময়ে আমি যেখানে গিয়েছি একটা কথাই বলেছি, আমি যেমন চিকিৎসকেরও মন্ত্রী, ঠিক তেমনি রোগীদেরও মন্ত্রী। চিকিৎসকের ওপর কোনো আক্রমণ যেমন…

টানা পাঁচ দফায় কমলো সোনার দাম

চলতি মাসে টানা পঞ্চমবারের মতো সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ ভালো মানের সোনার দাম ভরিতে ৩১৫ টাকা কমানো হয়েছে। এখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ১ লাখ ১২…

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন মন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ‘কোনো একটি বা দুইটি জেলার বা ঢাকার তাপমাত্রা বিবেচনা করে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা পরিহার করতে হবে। কিছু হলেই স্কুল বন্ধ করে দেওয়ার এত আলোচনা কেন আসে? বাংলাদেশে কি…

পদ্মা সেতুতে ১৫শ কোটি টাকার টোল আদায়

এক হাজার ৫০০ কোটি টাকা টোল আদায়ের মাইলফলক অতিক্রম করেছে পদ্মা সেতু। সেতু চালু হওয়ার পর থেকে রোববার (২৭ এপ্রিল) পর্যন্ত এক হাজার ৫০২ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। দেশের বৃহত্তম এই সেতুর উভয়…