সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ১৪১ হজযাত্রী

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১৭ হাজার ১৪১ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সোমবার (১৩ মে) বিকেল ৪টা পর্যন্ত ৪৩টি ডেডিকেটেড ফ্লাইটে তাদের সৌদি পৌছানো হয়। এদিকে, এখন পর্যন্ত ৮ হাজার হজযাত্রীর ভিসা এখনো হয়নি। প্রসেসিং চলছে বলে…

সাত জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, ছয় বিভাগে হতে পারে বৃষ্টি

দেশের সাত জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। সেটি আরও কয়েকদিন অব্যাহত থাকবে। সোমবার (১৩ মে) সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহ চলমান জেলাগুলো হচ্ছে— টাঙ্গাইল, রাজশাহী,…

‘ডোনাল্ড লু’র আসা-না আসায় কিছু যায়-আসে না’

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র আসা-না আসায় কিছু যায়-আসে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, লু’র আসাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। কুকি চীনের আচরণ…

ড্যাপ-ইমারত নির্মাণ বিধিমালায় সংশোধন চান আবাসন খাতের ব্যবসায়ীরা

সবার জন্য বাসস্থান নিশ্চিতকরণ এবং আবাসন শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিতে ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) এবং ইমারত নির্মাণ বিধিমালায় প্রয়োজনীয় সংশোধন চান রিয়েল এস্টেট এবং হাউজিং খাতের ব্যবসায়ীরা। সোমবার (মে ১৩) সকালে এফবিসিসিআই’র মতিঝিল…

দেশে পৌঁছে কুতুবদিয়ায় নোঙর করলো এমভি আবদুল্লাহ

সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তির একমাস পর অবেশেষে দেশে পৌছাঁলো বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। দীর্ঘ যাত্রা শেষে সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে কুতুবদিয়ায় নোঙর করেছে জাহাজটি। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজের মাস্টার ক্যাপ্টেন…

ডোনাল্ড লু’র সফরে কি নিয়ে আলোচনা হবে জানালেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আসন্ন ঢাকা সফরে র‌্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও ভিসানীতি তুলে…

এপ্রিলে খাদ্যে মূল্যস্ফীতি বেড়ে ১০.২২ শতাংশ, চাপে আছে গ্রামের মানুষ

একমাসের ব্যবধানে দেশে খাদ্য মূল্যস্ফীতি আবার বেড়েছে। সবশেষ গত এপ্রিল মাসে খাদ্যখাতে মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ২২ শতাংশে উঠেছে। এর আগের মাস মার্চে এ হার ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ। এরও আগে গত বছরের নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৭৬…

শিশু জায়েদকে মামার জিম্মায় দিতে হাইকোর্টের নির্দেশ

ময়মনসিংহের ভালুকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া নারীর শিশু সন্তান মেহেদী হাসান ওরফে জায়েদকে তার মামার জিম্মায় দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৩ মে) বিচারপতি এম আর হাসান ও বিচারপতি ফাহমিদা কাদের চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ…

বস্তিবাসীদের জন্য ১২ হাজার ৬০০ ফ্লাট নির্মাণ করবে সরকার

ঢাকাসহ সারা দেশের বিভিন্ন শহরে নিম্ন আয়ের বিশেষ করে বস্তিবাসীদের জন্য আবাসন প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গীর দত্তপাড়ায় একশটি বহুতল ভবনে ১২ হাজার ৬০০ ফ্ল্যাট নির্মাণ করা হবে। এ সংক্রান্ত প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি…

হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ মে) সকালে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান…