কলকাতা থেকে নিখোঁজ এমপি আনোয়ারুল আজীম আনারের মরদেহ উদ্ধার

ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে কলকাতার অভিজাত এলাকা নিউটাউন থেকে। আনোয়ারুল আজীমের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া ভারতীয় গণমাধ্যমেও…

ঢাকাসহ ১১ জেলায় ঝড়ের আভাস, ২ নম্বর সতর্ক সংকেত

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (২২ মে) ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো…

আরও এক হজযাত্রীর মৃত্যু, সৌদি গেলেন ৩৪৭৪১ জন

সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মঙ্গলবার (২১ মে) মো. লুৎফুর রহমান নামের ৬৫ বছর বয়সী এক হজযাত্রী মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর-এ ১২৯৬৯৪০৮। এ নিয়ে এ পর্যন্ত মোট তিনজন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। বুধবার (২২ মে)…

আ.লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের বৌদ্ধ সম্প্রদায়সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত আমাদের সংবিধানে সব…

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের

বিব্রতকর ব্যাটিং প্রদর্শনীর পর ১৫৩ রান তুলেছিল আইসিসির পূর্ণ সদস্য দেশ বাংলাদেশ। সহযোগী ও নবীন দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই রান ডিফেন্ড করতে পারলেন না বাংলাদেশের বোলাররা। হারমিত সিং ও কোরি অ্যান্ডারসনের ৬২ রানের জুটিতে ইতিহাস গড়ে…

ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

ডলারের দাম বেড়ে গেলেও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। তিনি বলেন, আগে যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল, ঈদের আগ পর্যন্ত নতুন কোনো দাম নির্ধারণ করা হবে না। মঙ্গলবার (২১…

আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা সকলের জন্য একটি বার্তা: টিআইবি

সীমাহীন দুর্নীতি ও ক্ষমতার মারাত্মক অপপ্রয়োগের অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর প্রধান নির্বাহী ড.…

ইচ্ছাকৃত ঋণ খেলাপি: সিআইবিতে তথ্য দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ পরিশোধ না করলে এবং জালিয়াতি, প্রতারণা বা মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে কেউ ঋণ নিলে তা ইচ্ছাকৃত খেলাপি হিসেবে চিহ্নিত হবে। এছাড়া যে উদ্দেশ্য ঋণ নেওয়া হয়েছে, তার বাইরে অন্য কাজে ঋণের অর্থ ব্যবহার করলেও তা চিহ্নিত হবে…

মৃত শিশুটিকে নিয়ে টানাহেঁচড়া করছে শেয়াল, গর্তে মিললো তিন মরদেহ

ময়মনসিংহের ত্রিশালে মাটি খুঁড়ে এক নারী ও দুই শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ মে) বিকেল চারটার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের নয়াপাড়া কাকচর গ্রামের পরিত্যক্ত জমি থেকে ওই তিনটি লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত নারীর…

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনও শান্তিপূর্ণ হয়েছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনও শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল মোটামুটি সন্তোষজনক। মঙ্গলবার (২১ মে) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ…