অনশন কর্মসূচি ঘোষণা দিলেন ৩৫ প্রত্যাশীরা

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে টানা ৬ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের পর এবার অনশন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তারা অবস্থান কর্মসূচি থেকে অনশন কর্মসূচির ঘোষণা দেন। এর…

প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিলেন রাষ্ট্রপতি

ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ, দেশত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (২১ অক্টোবর) রাতে রাষ্ট্রপতির প্রেস…

সাত শিশুসহ যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন ৫৪ প্রবাসী

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন ৫৪ জন প্রবাসী বাংলাদেশি। তাদের মধ্যে সাত শিশু রয়েছে। সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৈরুত থেকে জেদ্দা হয়ে তারা দেশে ফিরেছেন। তাদের…

সপ্তাহে একদিন রেপোতে টাকা নিতে পারবে ব্যাংকগুলো

আগামী ১ নভেম্বর থেকে প্রতি সপ্তাহে কেবল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের থেকে রেপোতে টাকা ধার করতে পারবে ব্যাংকগুলো। সোমবার (২১ অক্টোবর) এক সার্কুলারে এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রিজার্জ মেইনটেন্যান্স পিরিয়ড (আরএমপি)’র দিন ব্যাংকগুলো…

চট্টগ্রামে দিন-দুপুরে ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে চান্দগাঁও থানার শমশের পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গুলিতে নিহত যুবকের নাম তাহসীন। তিনি চান্দগাঁও থানা ছাত্রলীগের রাজনীতিতে…

জলবায়ু ও পরিবেশ খাতে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ৫০ শতাংশ

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ খাতে দেশের ব্যাংকগুলোর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।…

সাবেক মন্ত্রী ইমরান আহমদ ৩ দিনের রিমান্ডে

সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে করা মামলায় সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২১ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট…

৪৮ ঘণ্টার মধ্যে মুক্তাকে গ্রেফতারের দাবি সারজিসের

সাবেক সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। রোববার (২০ অক্টোবর) তেঁতুলিয়ায়ার কায়েৎপাড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে তিনি এ…

ঢাকার ট্রাফিক ব্যবস্থায় যুক্ত করা হলো শিক্ষার্থীদের, দেওয়া হবে সম্মানী

ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রাথমিকভাবে ৩০০ শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ২১ অক্টোবর থেকে ৪…

বিশেষায়িত ৪ ব্যাংকে এমডি নিয়োগ

বিশেষায়িত ৪ ব্যাংকে ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়ে নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সোমবার (২১ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক শাখা-১ থেকে এ সংক্রান্ত…