দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৩১ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে…

গাজায় ইসরায়েলের নৃশংস হামলা, ২৪ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উপত্যকাটির রাফা শহরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ১২ ফিলিস্তিনি। এছাড়া পৃথক তিনটি হামলায় গাজায় আরও ১২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।…

আদালতে দোষী সাব্যস্ত হলেন ট্রাম্প

আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় নিউইয়র্কের একটি আদালত এ রায় দেন। মূলত ওই মামলায় আনা ৩৪টি অভিযোগের সবগুলোতে দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক…

জেনারেল আজিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করছে দুদক

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে উঠা অনিয়মের অভিযোগ যাচাই-বাছাই করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার সংস্থাটির প্রধান কার্যালয়ে এ নিয়ে দীর্ঘ বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। এই বিষয়ে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ…

ঘূর্ণিঝড় রিমাল: সুন্দরবনে ৯৬ হরিণ ও ৪ শূকরের ‍মৃতদেহ উদ্ধার

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সুন্দরবনে ৯৬টি হরিণ ও ৪টি বন্য শূকরের ‍মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে এ তথ্য জানান। মিহির কুমার দে বলেন, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুন্দরবনের অনেক ক্ষতি…

ঈদে বাড়ি যাবে আনন্দ করে, একদিন কষ্ট হলে এমন কী হবে: কাদের

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাড়ি যাবে আনন্দ করে, সেখানে একদিন কষ্ট হলো, তাতে এমন কী হবে? একদিন একটু কষ্ট হোক না।…

ফাঁসছেন আরও এক পুলিশ কর্মকর্তা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে র‍্যাবে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাসের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন বৃহস্পতিবার (৩০ মে) এই আদেশ দেন।…

নিজস্ব কারখানায় উৎপাদিত চামড়া পণ্যেও মিলবে নগদ সহায়তা

শতভাগ রপ্তানিমুখী উৎপাদনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি নিজস্ব কারখানায় উৎপাদিত চামড়াজাত দ্রব্যাদি রপ্তানির ক্ষেত্রেও নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এসংক্রান্ত…

সরকারি চাকরির শূন্যপদে দ্রুত নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি চাকরিতে যেসব শূন্য পদ রয়েছে, তা দ্রুত পূরণের জন্য মন্ত্রণালয়গুলোকে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো…

উদ্ধার হওয়া মাংসের টুকরোগুলো এমপি আনারেরই হবে: হারুন

বাংলাদেশ ও ভারতে গ্রেপ্তার হওয়া আসামিদের বক্তব্য এবং পারিপার্শ্বিক অন্যান্য ঘটনা বিবেচনায় কলকাতায় সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরোগুলো এমপি আনারেরই হবে বলে মনে করছে ডিবি পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান…