কুয়েতে ভবনে ভয়াবহ আগুন, নিহত ৩৯

কুয়েতের দক্ষিণাঞ্চলে মানগাফ শহরের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। বুধবার (১২ জুন) এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। অবশ্য রয়টার্সের পৃথক প্রতিবেদনে অগ্নিকাণ্ডে নিহতের…

বাংলাদেশে প্রতিযোগিতামূলক রাজনীতি নেই: রয়টার্সকে ড. ইউনূস

বাংলাদেশে ‘প্রতিযোগিতামূলক রাজনীতি’ বলতে কিছু নেই বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, ‘রাজনীতির…

বাংলাদেশ থেকে আবারো কর্মী নেবে ৩ দেশ

বাংলাদেশিদের জন্য আবারও দুবাই, ওমান ও কাতারের শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মঙ্গলবার (১১ জুন) দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী…

বাড়লো সোনার দাম

তিন দফা দাম কমার পর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৭৩ টাকা বাড়িয়ে এক লাখ ১৬ হাজার ৯৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম…

ইয়েমেন উপকূলে নৌকাডুবে ৪৯ জনের মৃত্যু, নিখোঁজ ১৪০

ইয়েমেন উপকূলে নৌকা ডুবে ৩১ নারী ও ছয় শিশুসহ ৪৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১৪০ জন। হর্ন অফ আফ্রিকা থেকে নৌকাটি ইয়েমেনের দিকে যাচ্ছিল। মঙ্গলবার (১১ জুন) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল…

নেপাল থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির অনুমোদন

ভারতের জাতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে পাঁচ বছরের জন্য ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ কেনার অনুমোদন দিয়েছে সরকার। যার প্রতি ইউনিট ব্যয় হবে ৮ টাকা ১৭ পয়সা। মঙ্গলবার (১১ জুন) দুপুরে এ জলবিদ্যুৎ আমদানির অনুমোদন দিয়েছে পণ্য ক্রয়সংক্রান্ত…

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রীকে গুলি করে হত্যা

পাকিস্তানের জনপ্রিয় টিভি, মঞ্চ অভিনেত্রী খুশবু খান গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার এই অভিনেত্রী পাকিস্তানের নওশেরা জেলার একটি ফসলি মাঠে হত্যাকাণ্ডের শিকার হন। পুলিশের বরাতে জিও টিভির একটি প্রতিবেদনে জানানো হয়, সোমবার সন্ধ্যার দিকে…

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুন) বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা এলাকার গোগড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক যাত্রী আহত হয়েছেন।…

এমপি আনার হত্যা: জেলা আওয়ামী লীগ নেতা মিন্টু আটক

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বিকাল ৪টার দিকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে মিন্টুকে…

বিমান বিধ্বস্ত হয়ে মালাউইয়ের ভাইস প্রেসিডেন্টসহ নিহত ১০

বিমান বিধ্বস্ত হয়ে মালাউইয়ের ভাইস-প্রেসিডেন্ট সাওলাস চিলিমাসহ ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সাবেক ফার্স্ট লেডিও রয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। দেশটির সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছিলেন, তারা ধারণা…