বাংলাদেশকে তিস্তার পানি দেবো না: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, আমি বাংলাদেশকে তিস্তার পানি দিতে চাই না। বাংলাদেশকে তিস্তার পানি দিলে উত্তরবঙ্গের কেউ পানীয় জল পাবেন না। খবর আনন্দবাজার পত্রিকার। সোমবার (৮ জুলাই) পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয়…

আইনজীবী নিয়োগ করে কোটাবিরোধীরা ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন: আইনমন্ত্রী

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী নিয়োগ করে কোটাবিরোধীরা একটি ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (৯ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।…

প্রশ্নফাঁস: আদালতে আবেদ আলীসহ ১৭ জন

প্রশ্নফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৭ জনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। এসময় তাদের রাখা হয় আদালতের হাজতখানায়। মঙ্গলবার বেলা দেড়টার দিকে তাদের আদালতে হাজির…

কোটা নিয়ে সর্বোচ্চ আদালতে আন্দোলনকারীরা

সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ে শামিল হচ্ছেন আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে আপিল বিভাগের বিচারপতি…

আবেদ আলীর ছেলে সিয়ামকে ছাত্রলীগ থেকে অব্যাহতি

বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সৈয়দ সোহানুর রহমান সিয়াম। এর ফলে সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থি কার্যকলাপের জড়িত থাকায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি…

প্রশ্ন ফাঁসের অভিযোগে ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি

পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতির অভিযোগ থাকায় ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালভিত্তিক সিনিয়র অফিসার (জব আইডি নং-১০১৮০) নিয়োগ পরীক্ষাটি বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবী জানিয়েছে চাকরী প্রত্যাসীরা।…

বেনজীরের গুলশানের সেই ৪ ফ্ল্যাট ক্রোক

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের গুলশানের চারটি ফ্ল্যাট ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদক সচিব খোরশেদা ইয়াসমীন এ তথ্য নিশ্চিত করেছেন। দুদক সচিব বলেন, বেনজীর আহমেদের গুলশানের…

সরকারকে ৩ দিনের আলটিমেটাম দিল কোটা আন্দোলনকারীরা

সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন। আগামী তিন দিনের মধ্যে কোটা প্রথা বাতিল না করলে হরতালসহ কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টার…

রপ্তানির গরমিল তথ্য প্রকাশের পর নড়েচড়ে বসেছে ইপিবি

রপ্তানির হিসাবে বড় ধরনের গরমিলের তথ্য প্রকাশের পরে নড়েচড়ে বসেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। সংস্থাটি বাণিজ্যসংক্রান্ত তথ্য-উপাত্ত সংকলন ও উপস্থাপনের পদ্ধতি আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। ইপিবি জানায়, এখন থেকে রপ্তানি-সংশ্লিষ্ট…

খেলাপি ঋণ কমাতে ১০ শতাংশ ডাউন পেমেন্টে এক্সিটের সুবিধা

নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ঋণগ্রহীতার ব্যবসা, শিল্প বা প্রকল্প বন্ধ বা লোকসানে পড়লে ওই ঋণগ্রহীতাকে ১০ শতাংশ ডাউন পেমেন্ট পরিশোধ করে এক্সিটের সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ক্ষেত্রে ঋণের পুরো অর্থ পরিশোধের আগে গ্রাহকের ঋণমান পরিবর্তন বা নতুন…