ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, এটা দুর্বলতা নয়: ডিবিপ্রধান হারুন

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘আমাদের সব ধরনের ব্যবস্থা আছে। তবে আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, এটা দুর্বলতা নয়।’ আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের ধৈর্যকে যারা দুর্বলতা মনে করছেন…

পুলিশ ডেকে নিয়ে গুলি করে হত্যা করলো মানারাত বিশ্ববিদ্যালয়ের শাকিলকে

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর উত্তরায় পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের গুলিতে মানারাত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ছাত্রের নাম পারভেজ শাকিল। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অফ বিজনেস…

কোটা সংস্কারে প্রয়োজনে সংসদে আইন পাস করা হবে: জনপ্রশাসনমন্ত্রী

কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী প্রয়োজনে সংসদে আইন পাস করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‌‘প্রয়োজন হলে…

উত্তরা-আজমপুরে চারজনকে গুলি করে হত্যা করলো পুলিশ

কোটাবিরোধী আন্দোলনকারীদের পূর্বঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে উত্তরা-আজমপুর এলাকায় সড়ক অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলিতে শিক্ষার্থী-পথচারীসহ চারজন নিহত হয়েছেন। তাদের মরদেহ কুয়েতমৈত্রী হাসপাতালে রাখা…

মেট্রোরেল চলাচল বন্ধ

নিরাপত্তার কারণ দেখিয়ে মেট্রোরেল চলাচলের সময় কমিয়ে আনা হয়েছে। আজ মেট্রোরেলের সর্বশেষ ট্রেন বিকাল সাড়ে ৫টায় মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল পাঁচটার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মেট্রোরেল…

শিক্ষার্থীদের পরিবর্তে মাঠে নেমেছে বিএনপি-জামায়াত: কাদের

শিক্ষার্থীদের পরিবর্তে বিএনপি-জামায়াত আগুনসন্ত্রাস নিয়ে মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর আজ থেকে শিক্ষার্থীদের পরিবর্তে…

রামপুরায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক

চলমান কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও দেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারাদেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বাড্ডা-রামপুরা এলাকায় আন্দোলন করছেন বিভিন্ন…

সরকার কোটা সংস্কারের পক্ষে: আইনমন্ত্রী

সরকার কোটা সংস্কারের পক্ষে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। একইসঙ্গে শিক্ষার্থীরা যখনই চাইবে তাদের সাথে সরকার বসতে রাজি আছে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৮ জুলাই) সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা…

রামপুরায় বিটিভি ভবনে আগুন

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ক্যানটিন, রিসিপশন ও গাড়িতে আগুন দিয়েছে কোটাবিরোধী আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ২টার দিকে সঠিক তথ্য না প্রচার করা ও সরকারের পক্ষে নিউজ করার অভিযোগ তুলে উত্তেজিত শিক্ষার্থীরা…

ব্যাংক পাড়া মতিঝিলে থমথমে অবস্থা, ব্যাংক লেনদেনে ভাটা

কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ব্যাংক পাড়া খ্যাত মতিঝিলে থমথমে অবস্থা বিরাজ করছে।  স্বাভাবিক দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে জনসাধারণের চলাচল। লেনদেনে ভাটা পড়েছে ব্যাংকের শাখাগুলোতে। বুলেটের শব্দে শঙ্কিত ব্যাংক…