কর্মসংস্থান সৃষ্টি অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য: নাহিদ ইসলাম

বিদেশী বিনিয়োগকারীদের আগ্রহী করে কর্মসংস্থান সৃষ্টি অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। রোববার (২৭ অক্টোবর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে…

সাংবিধানিক সংকট তৈরির পাঁয়তারা চলছে: সালাহউদ্দিন আহমেদ

দেশে সাংবিধানিক সংকট তৈরির পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘সংবিধানের সংকট যদি হয়, রাজনৈতিক সংকট যদি হয়, সেই সংকটের পিছে কী শক্তি আছে সেটা আমাদের আগেই অ্যানালাইসিস করতে হবে।…

কারাগারে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

গুলি করে বিএনপির কর্মী মকবুলকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৭ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে…

শিক্ষার্থীদের চাপা দেওয়া প্রাইভেটকার চালক আটক  

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে তিন শিক্ষার্থীকে চাপা দেওয়ার ঘটনায় প্রাইভেটকারের চালককে আটক করেছে পুলিশ। রোববার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। তার নাম…

রাষ্ট্রপতির অপসারণে একমত ১২ দল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের অপসারণের বিষয়ে এবার ১২ দলীয় জোটের সঙ্গে আলোচনা হয়েছে, অপসারণের ব্যাপারে তারা মত দিয়েছেন। তবে বিএনপি এখনো দলীয়ভাবে মতামত জানায়নি। এ ব্যাপারে তারা…

ডেঙ্গুতে আর ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১২৪৮

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২৪৮ জন। রোববার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন…

লেবাননে ইসরায়েলের চার সেনা নিহত

শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় লেবাননে দখলদার ইসরায়েলের আরও চার সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও ১৪ সেনা। রোববার (২৭ অক্টোবর) এই তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এই চার সেনা গতকাল শনিবার সন্ধ্যায় হিজবুল্লাহর…

কোটা আন্দোলন গায়ে জড়িয়ে বিশ্বমঞ্চে জেসিয়া

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’। ২৫ অক্টোবরের গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হিসেবে পার্শ্ববর্তী দেশ ভারতের মডেল র‌্যাচেল রুপ্তার নাম ঘোষণা করা হয়। বিজয়ীদের তালিকায় না থাকতে পারলেও টপ ২০ তে…

বিমানবন্দরের সামনে শিক্ষার্থীদের ওপর উঠে গেল প্রাইভেটকার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তায় শিক্ষার্থীদের চাপা দিয়েছে একটি প্রাইভেটকার। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।…

ইমন হত্যা: যুবলীগ নেতা জাকির গ্রেফতার

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় রাজধানীর পল্লবীতে মো. ইমন হোসেন আকাশকে হত্যার দায়ে করা মামলায় জাকির হোসেন (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর একটি টিম। জাকির পল্লবীর ২নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।…