২৮ ঘণ্টা পর নিভলো সুন্দরবনের আগুন

অবশেষে ২৮ ঘণ্টা পর নিভেছে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকার আগুন। ফায়ার সার্ভিস, বন বিভাগ, সিপিজি সদস্য, স্থানীয়দের চেষ্টা ও বৃষ্টির পানিতে আগুন নেভানো হয়। তবে পুরোপুরি আগুন নিভতে আরও কয়েক ঘণ্টা লাগবে বলে…

ঈদের আগেই টিকা দিতে চায় চীন: পররাষ্ট্রমন্ত্রী

ঈদুল ফিতরের আগেই চীনা টিকা পাওয়ার প্রত্যাশা করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (৪ মে) পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ঈদের আগে টিকা দেওয়ার জন্য চীন সরকার কাজ শুরু করেছে। ঢাকার চীনা রাষ্ট্রদূতও এ বিষয়ে আশ্বাস দিয়েছেন।…

রোশান-বুবলীকে নিয়ে ইকবালের ‘রিভেঞ্জ’

প্রযোজক ইকবাল নির্মাতার খাতায় নাম লিখাচ্ছেন। ‘রিভেঞ্জ' ছবি দিয়ে তিনি নির্মাতা হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন। আর তাই এই নতুন ছবিতে নায়ক-নায়িকা হিসেবে থাকছেন রোশান ও শবনম বুবলী। সোমবার (৩ মে) রাতে গুলশানের একটি রেস্তোরায় বুবলী-রোশানকে নিয়ে…

মাওলানা জুনায়েদ ফের চার দিনের রিমান্ডে

হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে পৃথক তিন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (০৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট…

মাস্ক না পরায় বসুন্ধরা সিটির একাধিক ব্যবসায়ীকে জরিমানা

স্বাস্থ্যবিধি পরিপালন ও মাস্ক পরা নিশ্চিত করতে একযোগে রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমল ও নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাস্ক না পরায় বসুন্ধরা সিটি শপিংমলের কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা…

বাঁশখালীতে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে দেয়ার নির্দেশ

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৪ মে) দুটি রিটের ভার্চুয়াল শুনানি নিয়ে আদালত এই নির্দেশ দেন। গত ১৭ এপ্রিল…

রুদ্রনীলকে ‘ধান্দাবাজ’ বললেন ভাস্কর

বিজেপির প্রার্থী ও অভিনেতা রুদ্রনীল ঘোষের ওপর একরাশ ক্ষোভ উগড়ে দিলেন আরেক অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায়। সোমবার (৩ মে) দুপুরে ফেসবুকে রুদ্রনীলকে তিরস্কার করে একটি পোস্ট দেন তিনি। সেখানে রুদ্রনীলকে ‘ধান্দাবাজ’ বলে সম্বোধন করেন ভাস্কর।…

মামুনুল হক ফের ৫ দিনের রিমান্ডে

চলতি বছরের মার্চে বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৪ মে) রিমান্ড শেষে…

আজও সারাদেশে ঝড়বৃষ্টি, থাকবে ৩ দিন

দীর্ঘ দাবদাহের পর কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ অঞ্চলে ঝড়বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায়ও সবগুলো বিভাগে ঝড়বৃষ্টি হতে পারে, যা আগামী ৩ দিনও অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার (৪ মে) সকালে আবহাওয়া…

মামুনুল হককে আরও ১৭ দিনের রিমান্ড চেয়ে পুলিশের আবেদন

হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে আরও ১৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৪ মে) ঢাকা মহানগর হাকিম আদালতে চলতি বছরের মার্চে বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা পৃথক দুই…