নিউমার্কেট এলাকায় অবস্থান নিয়েছে ছাত্রলীগ-যুবলীগ

নিউমার্কেট এলাকায় অবস্থান নিয়েছেন ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার (২ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে নিউমার্কেট এলাকায় গাউছিয়া মার্কেটের সামনে এমন চিত্র দেখা যায়। অপরদিকে, সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে কয়েক শতাধিক…

প্রেস ক্লাবের সামনে শিক্ষক-শিক্ষার্থীদের ‘দ্রোহযাত্রা’ সমাবেশ

জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পালিত হলো ‘দ্রোহযাত্রা’ সমাবেশ।  এসময় তারা গান-কবিতা-পথ নাটক পরিবেশন করেন, দিতে থাকেন সরকারবিরোধী স্লোগান। শুক্রবার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে…

শাহাবাগ থেকে সরে গিয়ে প্রেস ক্লাবের সামনে মিছিল শেষ করলো ‘ছাত্র ঐক্য’

জুম্মার নামাজের পর বাইতুম মোকাররম থেকে মিছিল নিয়ে শাহাবাগ এলাকায় গিয়ে অবস্থা নেয় ‘ছাত্র ঐক্য’। এরপর সেখান থেকে ফিরে প্রেস ক্লাবের সামনে কর্মসূচি শেষ করেন তারা। শুক্রবার (২ আগস্ট) কোটা আন্দোলন ঘিরে হত্যা, গুম, খুন ও হামলায় জড়িতদের বিচারের…

উত্তাল শাহবাগ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গণহত্যা, গুম, খুন ও হামলায় জড়িতদের বিচারের দাবিতে বাংলাদেশ কওমি মাদরাসা ছাত্রঐক্যের ‘ছাত্র বিক্ষোভ’ কর্মসূচি চলছে। বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।…

ব্যবসায়ীদের ৭ দিনের পোর্ট ড্যামারেজ চার্জ মওকুফ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে পোশাক রপ্তানিকারকদের সঙ্গে অন্যান্য খাতের ব্যবসায়ীদেরও সাতদিনের বন্দর ডেমারেজ চার্জ মওকুফ (পণ্য খালাসের বিলম্বের কারণে চার্জ) করেছে সরকার। গত বুধবার (৩১ জুলাই) এই সুবিধা দিয়ে নৌপরিবহন…

শিক্ষার্থীদের হয়রানি ও আটক না করার নির্দেশ দেওয়া হয়েছে: ওবায়দুল কাদের

শিক্ষার্থীদের অযথা হয়রানি ও আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (২ আগস্ট) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক সংবাদ…

সায়েন্স ল্যাবে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ল্যাবে বিক্ষোভ মিছিল করছেন আন্দোলনকারীরা। শুক্রবার (২ জুলাই) জুমার নামাজের পর বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এ সময় তাদের নানা স্লোগান দিতে দেখা গেছে। মিছিলটি নিয়ে…

মোবাইল নেটওয়ার্কে চালানো যচ্ছে না ফেসবুক

মোবাইল ইন্টারনেটের ডাটা ব্যবহার করে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। শুক্রবার দুপুর ১২টার পর থেকে বিভিন্ন জায়গা থেকে এমন অভিযোগ পাওয়া গেছে। ফেসবুকের সঙ্গে মোবাইল নেটওয়ার্কে অনেকে টেলিগ্রাম ব্যবহার করতে পারছেন না বলেও…

বায়তুল মোকাররম থেকে ছাত্র ঐক্যের মিছিল শুরু

কোটা আন্দোলন ঘিরে গণহত্যা, গুম, খুন ও হামলায় জড়িতদের বিচারের দাবিতে বাংলাদেশ কওমি মাদরাসা ছাত্র ঐক্যের ‘ছাত্র বিক্ষোভ’ শুরু হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ছাত্র ঐক্যের মিছিল শুরু হয়। সরেজমিনে দেখা…

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ফুটবলার জামাল ভূঁইয়ার ভিডিও বার্তা

কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি ও চলমান আন্দোলন ঘিরে একটি ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ভিডিও বার্তায় তিনি বলেছেন, আসসালামু আলাইকুম সবাইকে। এবার শিক্ষার্থীদের আন্দোলনে মেধার জয় হয়েছে। আমরা…