শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন, সহিংসতায় নিহত ৮৫

বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার (৪ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থী, ছাত্রলীগ, আওয়ামী লীগ ও পুলিশের সাথে সংঘর্ষে ঢাকাসহ ১৮ জেলায় ৮৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে মুন্সীগঞ্জে তিনজন, মাগুরায় চারজন,…

লাশ নিয়ে রাজপথে আন্দোলনকারীরা

রাজধানীতে পুলিশ, ছাত্রলীগ আওয়ামী লীগের দিনভর হামলায় নিহত ৩ আন্দোলনকারীরা লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের করে তাদের নিয়ে রাজপথে নেমেছে আন্দোলনকারীরা। রোববার বিকাল সোয়া ৬টায় আন্দোলনকারীরা শহিদ মিনার থেকে শাহবাগের দিকে স্লোগান দিয়ে…

কারফিউতে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী

কারফিউতে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে। রোববার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, দেশে চলমান…

অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্টসহ সব আদালত বন্ধ ঘোষণা

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোমবার থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ এবং সারাদেশের নিম্ন আদালত বন্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. সাইফুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত…

আওয়ামী লীগ ধৈর্যের শেষ সীমায় পৌছে গেছে: নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ধৈর্যের শেষ সীমায় আওয়ামী লীগ পৌঁছে গেছে। ধৈর্য ধরা মানে দুর্বলতা নয়। রোববার বিকালে চলমান পরিস্থিতি নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত…

সিরাজগঞ্জে থানায় ঢুকে ১৩ পুলিশ সদস্যকে হত্যা

সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (৪ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত পুলিশ সদস্যদের পরিচয় পাওয়া যায়নি।…

অসহযোগ আন্দোলন, সহিংসতায় নিহত ৪৮

সরকার পতনের এক দফা দাবিতে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার (৪ আগস্ট) দুপুর পর্যন্ত ১৫ জেলায় ৪৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে মুন্সীগঞ্জে দুজন, মাগুরায় পাঁচজন, পাবনায় তিনজন, রংপুরে তিনজন, সিরাজগঞ্জে সাতজন, বরিশালে…

কারফিউ প্রত্যাখ্যান করলেন সমন্বয়করা

চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের এক দফা দাবির পরিপ্রেক্ষিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করেছে সরকার। আজ সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য চলা এ কারফিউ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনের সমন্বয়করা।…

কর্মসূচি পরিবর্তন করলো আন্দোলনকারীরা

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবীতে আন্দোলনকারীদের 'মার্চ টু ঢাকা' কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। রোববার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ…

তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা

দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে সোমবার, মঙ্গলবার ও বুধবার এই তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রোববার (৪ আগস্ট) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে রোববার সন্ধ্যা ৬টা…