অরাজকতা বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

যে কোনো অরাজক পরিস্থিতি ও লুটতরাজ বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই সঙ্গে চেইন অব কমান্ড বজায় রেখে পুলিশের প্রতিটি সদস্য যাতে উন্নত মনোবল ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারে, সেই…

পদত্যাগের আগে স্পষ্টভাবে শেখ হাসিনাকে যা বলেছিলেন সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্পষ্টভাবে জানান যে সামরিক বাহিনী তার নেতৃত্বাধীন সরকারকে আর সমর্থন দিতে পারবে না, সে সময়েই তার দেশত্যাগের পরিস্থিতি সৃষ্টি হয়। বাংলাদেশের সেনা কর্মকর্তাদের…

বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়লেন ২০৫ ভারতীয়

ভারতের এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ২০৫ ভারতীয় নাগরিক। বুধবার সকালে ফ্লাইটটি নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভারতীয় নাগরিকদের সরিয়ে নিতে মঙ্গলবার রাতে এয়ার ইন্ডিয়ার এ-৩২১ বিমানটি ঢাকার…

নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৬ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ…

আইজিপির পদ থেকে সরিয়ে দেওয়া হলো আবদুল্লাহ মামুনকে

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে চৌধুরী আব্দুল্লাহ মামুনকে। মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে আইজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির পক্ষে…

ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠনের সিদ্ধান্ত

নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।…

দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুতই দেশে ফিরতে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি মহাসচিব এক সংবাদ…

বুধবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ

আগামীকাল বুধবার (৭ আগস্ট) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায়…

বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান

দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বঙ্গভবনে প্রবেশ করেছেন সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান। মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বিশাল এক গাড়ি বহর নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন তারা।…

ট্রাভেল পাস পেয়েছেন, শিগগির দেশে ফিরছেন সালাউদ্দিন

দীর্ঘ ৯ বছর ধরে ভারতের মেঘালয়ের শিলংয়ে অবস্থানের পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। দেশে ফেরার জন্য এরই মধ্যে ট্রাভেল পাস (ভ্রমণ অনুমোদন) পেয়েছেন তিনি। মঙ্গলবার (৬ আগস্ট) তাকে এ পাস দেওয়া হয়েছে। এ তথ্য জানান…