সুপ্রিম কোর্ট দিবস আজ

১৮ ডিসেম্বর শনিবার “বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস”। এ দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান…

ইরাকে ১০০০ স্কুল বানাচ্ছে চীন

ইরাকে এক হাজার স্কুল বানাচ্ছে চীন। এ বিষয়ে দুই দেশের মধ্যে ১৫টি চুক্তি হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাধিমির উপস্থিতিতে চুক্তিতে সই করেছে সংশ্লিষ্ট পক্ষগুলো। ইরাকি সংবাদমাধ্যমের খবর অনুসারে, ওই…

শাহজালালে বিমান থেকে ১০ কেজি স্বর্ণ উদ্ধার

দুবাই থেকে যাত্রী নিয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের দুইটি আসনের নিচ থেকে প্রায় ১০ কেজি স্বর্ণবার উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দারা। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে গোপন খবরের ভিত্তিতে তল্লাশি অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা…

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫৪০ পিস ইয়াবা, ১১৪ গ্রাম ও ২৭ কেজি ৮৭০…

শ্রম-অভিবাসন বিশ্বব্যাপী উন্নয়নের অন্যতম হাতিয়ার: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, শ্রম-অভিবাসন বিশ্বব্যাপী উন্নয়নের অন্যতম হাতিয়ার হিসেবে পরিগণিত হয়েছে। আমাদের অভিবাসী কর্মীরা দেশের জন্য আয় করছেন বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স, অবদান রাখছেন দেশের অর্থনৈতিক উন্নয়নে। অন্যদিকে, দেশের…

৫ মিলিয়ন নতুন বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ

আন্তর্জাতিক অভিবাসী দিবস- ২০২১ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা পাঁচ মিলিয়ন নতুন বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। ‘এজন্য উপজেলা পর্যায়ে…

দুর্বৃত্তদের গুলিতে আহত চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে আহত চেয়ারম্যান প্রার্থী এরশাদ (৩৫) মারা গেছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। নিহত এরশাদ নাটঘর ইউনিয়ন পরিষদের…

মানিকগঞ্জে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে অজ্ঞাত বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার জাগির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গি…

বিশ্বে করোনায় আরও প্রায় ৭ হাজার মৃত্যু, শনাক্ত ৭ লাখ

প্রাণঘাতী করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২৭ হাজার ৯৮৬ জন এবং এই রোগে মৃত্যু হয়েছে ৬ হাজার ৯৮১ জন। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে এ তথ্য।…

বাংলাদেশ সব সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে: তথ্যমন্ত্রী

বাংলাদেশ সব সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ রচনা এবং বঙ্গবন্ধুকন্যা…