পদত্যাগ করলেন সিএনএন প্রধান জেফ জাকার

আমেরিকান সংবাদ মাধ্যম সিএনএনের বৈশ্বিক প্রধান জেফ জাকার পদত্যাগ করেছেন। স্থানীয় সময় বুধবার সকালে তিনি পদত্যাগের কথা জানান যা অবিলম্বে কার্যকর হবে। এক নারী কর্মীর সঙ্গে সম্পর্কের জেরে তিনি পদত্যাগ করেছেন বলে সিএনএনের খবরে জানানো হয়েছে।…

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ১১ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩০ লাখ ১১ হাজার।…

‘যাদের জন্য বেশি করেছি, তাদের দ্বারাই বেশি প্রতারিত হয়েছি’

রাজধানীর ধানমন্ডিতে আবু মহসিন খান (৫৮) নামে এক ব্যবসায়ী ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন। বুধবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ধানমন্ডির ৭ নম্বর রোডের একটি বাড়ির লেভেল-৫ এর একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। জানা গেছে তিনি চিত্রনায়ক রিয়াজের শ্বশুর।…

ফেসবুক লাইভে এসে নায়ক রিয়াজের শ্বশুরের আত্মহত্যা

রাজধানীর ধানমন্ডিতে নায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান ফেসবুকে লাইভে এসে নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে। লাইভে এসে মহসিন খান বলেন, আমার বয়স ৫৮ বছর, কোনো একসময় আমি খুব ভালো ব্যবসায়ী ছিলাম। বর্তমানে আমি…

ফের করোনায় আক্রান্ত রুমিন ফারহানা

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। দলের চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রুমিন ফারহানার কোভিড-১৯ পজিটিভ এসেছে। তবে তিনি সুস্থ আছেন, বাসায়…

ওমিক্রনের উপধরন আরও বেশি সংক্রামক: স্বাস্থ্য অধিদফতর

দক্ষিণ আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া করোনার নতুন উপধরন আরও বেশি সংক্রামক হতে পারে, যে কারণে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদফতর। আজ বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বুলেটিনে…

বিএনপি জনগণের কাছে যায় না, যায় বিদেশিদের কাছে: ওবায়দুল কাদের

বিএনপি নতজানু, ভঙ্গুর ও পরনির্ভর একটি রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা জনগণের কাছে যায় না, তার যায় বিদেশিদের কাছে আর বিদেশি দূতাবাসের কাছে। ওবায়দুল কাদের বিএনপি নেতাদের দেশের…

খালেদা জিয়া সুস্থ হয়ে ঘরে ফেরায় বিএনপি হতাশ: তথ্যমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হয়ে ঘরে ফেরায় বিএনপি নেতারা প্রচণ্ডভাবে ‘আহত ও হতাশ’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। বুধবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে…

‘সদিচ্ছা থাকলে নয় মাসের কম সময়ে খাদ্য নিরাপদ করা সম্ভব’

নয় মাসে এ দেশ স্বাধীন হয়েছে, সদিচ্ছা থাকলে নয় মাসের কম সময়ে খাদ্য নিরাপদ করা সম্ভব বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার (২ ফেব্রুয়ারি) জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে…

মানবতাবিরোধী দুই আসামির মৃত্যুতে মামলা অকার্যকর ঘোষণা

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত শাখাওয়াত হোসেন ও বিল্লাল বিশ্বাস মারা যাওয়ায় তাদের মামলা অকার্যকর ঘোষণা করেছেন আপিল বিভাগ। বুধবার (২ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে ২০১৬…