নোয়াখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে ৪ যাত্রী নিহত
নোয়াখালীর সোনাইমুড়ীতে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের বজরা বাজারের মোটবী এলাকায় এ দুর্ঘটনা…