স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। বুধবার (৬ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে বহনকারী গাড়িটি রওনা হয়। বিকেল ৫টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান।…

দেশে আরও ৩৬ জনের করোনা, নেই মৃত্যু

২৪ ঘণ্টায় সারাদেশে ৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৯০৩ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ। এ সময় করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যু সংখ্যা ২৯ হাজার ১২৩ অপরিবর্তিত রইল।…

অস্থাবর সম্পত্তি বন্ধক রেখেও নেওয়া যাবে ব্যাংক ঋণ

আমানত, বন্ড, কৃষিপণ্য, মেধাস্বত্ত্বসহ বিভিন্ন অস্থাবর সম্পত্তি বন্ধক রেখেও ব্যাংক থেকে ঋণ নেওয়ার বিধান রেখে ‘সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) আইন ২০২২’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বুধবার (৬ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে…

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু ২২ এপ্রিল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২২ এপ্রিল শুরু হবে। প্রথম ধাপে ২২টি জেলার মধ্যে ১৪টির সব উপজেলা এবং ৮টি জেলার কয়েকটি উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে প্রাথমিক শিক্ষা…

অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা কেউই অসীম নই। তবে অংশগ্রহণমূলক ও সুন্দর নির্বাচনের জন্য আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো। বুধবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাওঁয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংলাপ শেষে সাংবাদিকদের…

‘মসজিদের পাশে ক্লাবের অশ্লীলতা বন্ধের চেষ্টায় খুন হন সোহেল চৌধুরী’

বনানীর আবেদীন টাওয়ারের অষ্টম তলায় অবস্থিত ট্রাম্পস ক্লাবের ঠিক পাশেই ছিল সে সময়ে বনানীর সবচেয়ে বড় মসজিদ বনানী জামে মসজিদ। ট্রাম্পস ক্লাবে সন্ধ্যা থেকে শুরু করে সারারাত বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হতো। নিহত চিত্রনায়ক সোহেল চৌধুরী…

বিএনপি যেনতেন উপায়ে দখল করতে চায়: ওবায়দুল কাদের

বিএনপি যেনতেন উপায়ে অবৈধভাবে ক্ষমতা দখল করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম…

নিত্যপণ্যের বাজারমূল্য উল্লেখযোগ্য হারে কমেছে: প্রধানমন্ত্রী

টিসিবির বিক্রয় কার্যক্রম চলমান থাকায় দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য উল্লেখযোগ্য হারে কমেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, করোনা মহামারিতে সৃষ্ট অর্থনৈতিক মন্দার কারণে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সব দেশেই…

আদালতে বিএনপি নেতা ইশরাক

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণের সময় রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেফতার হওয়া বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে। তাকে রাখা হয়েছে আদালতের হাজতখানায়।…

বুস্টার-সহ টিকা নিয়েছে ২৫ কোটি ২৪ লাখ মানুষ: প্রধানমন্ত্রী

দেশে এখন (৪ এপ্রিল) পর্যন্ত ১২ কোটি ৮০ লাখ ৭০ হাজার ৯৪৮ জনকে প্রথম ডোজ, ১১ কোটি ৪২ লাখ ৬৭ হাজার ৯৫৬ জনকে দ্বিতীয় ডোজসহ সর্বমোট ২৫ কোটি ২৪ লাখ ২০ হাজার ৯৭ ডোজ টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদের মধ্যে এক কোটি ৮১…