চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

বন্যার পানিতে ফেনীর ফাজিলপুর এলাকায় রেলপথ ডুবে যাওয়ায় চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম জানান,…

শেখ হাসিনা-শামীম ওসমান’সহ ৩৮ জনের বিরুদ্ধে শিশু হত্যা মামলা

সিদ্ধিরগঞ্জের শিমরাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কিশোর হুসাইন (১০) গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাকি আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান…

নগদে পুরোনো বোর্ড ও প্রধান নির্বাহী থাকবে না: প্রশাসক

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদে প্রশাসক নিয়োগের কারণে পুরোনো বোর্ড এবং প্রধান নির্বাহী থাকবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়োগ পাওয়া প্রশাসক বদিউজ্জামান দিদার। বৃহস্পতিবার (২২ আগস্ট) প্রতিষ্ঠানটিতে দায়িত্ব নেয়ার পর…

সালমান এফ রহমানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

ব্যাংকিং খাতের নানা অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।…

লক্ষ্মীপুরে ৬ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও মেঘনা নদীর জোয়ারের পানি জমে লক্ষ্মীপুরের সর্বত্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে প্রায় ৬ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। জলাবদ্ধতা নিরসনে স্থানীয়দের সহযোগিতায় খালের অবৈধ বাঁধ অপসারণ করছে উপজেলা প্রশাসন। এছাড়া পানিবন্দিদের জন্য…

পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২১ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ…

নোয়াখালীতে পানিবন্দি ২২ লাখ মানুষ

টানা বৃষ্টি এবং মুহুরী ও ফেনী নদীর পানিতে নোয়াখালীর ৮ উপজেলা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন ২২ লাখ মানুষ। এর মধ্যে ৩৪৫ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে ২০ হাজার মানুষ। বৃষ্টি অব্যাহত থাকলে আরও খারাপ অবস্থা হতে পারে নোয়াখালীর। জেলা…

আজ ঢাকায় আসছে জাতিসংঘের কারিগরি দল

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার বিষয়ে তদন্তের জন্য আগামীকাল বৃহস্প‌তিবার (২২ আগস্ট) বাংলাদেশে আসছে জাতিসংঘ কারিগরি সহযোগি দল। তারা প্রাথমিক ফ্যাক্ট ফাইন্ডিংয়ের কাজটি করবে। বুধবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে…

রাষ্ট্রদ্রোহের এক মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

রাষ্ট্রদ্রোহের এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন নোয়াখালীর একটি আদালত। আজ নোয়াখালীর প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নোমান মঈনুদ্দিন এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী…

হাসপাতাল থেকে বাসার পথে খালেদা জিয়া

দীর্ঘদিন চিকিৎসা শেষে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশে হাসপাতাল ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার সন্ধ্যায় তিনি রাজধানীর এভারকেয়ার ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৮ জুলাই ভোরে…