দেশে আরও ৫৯৬ জনের করোনা, শনাক্তের হার ৩.৩৮

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৬ হাজার ৩২৭ জনে। শনাক্তের হার ৭ দশমিক ৩৮ শতাংশ। এ সময়ের মধ্যে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১…

শতাধিক ইউরোপীয় কোম্পানি এখনো রাশিয়ায়

রাশিয়ার ইউক্রেন আগ্রাসনে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়েছে মস্কো। ইউরোপ মস্কোকে একের পর এক নিষেধাজ্ঞা দিলেও ইউরোপীয় ইউনিয়নের শতাধিক কোম্পানি রাশিয়াতে তাদের ব্যবসা অব্যাহত রেখেছে বলে এক গবেষণায় উঠে এসেছে। খবরে ব্লুমবার্গ গবেষণায় ইয়েল স্কুল অব…

আমি সব সময় তোমাদের পাশে আছি, যখন যা লাগে দেবো: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার ৬৬ জন ক্রীড়াবিদ ও ২২ জন কোচ-কর্মকর্তাকে সংবর্ধনা দিয়েছেন। এর মধ্যে ২৫ জন পুরুষ ফুটবলার, ২৩ জন নারী ফুটবলার এবং ১৮ জন প্রতিবন্ধী ক্রিকেটার রয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ২০২০ সালে…

ইভিএম নিয়ে ঐক্যমত্যের অবস্থা নেই: সিইসি 

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে ঐক্যমত্যের অবস্থা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রোববার (১৯ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ১৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে ইভিএমবিষয়ক…

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

স্টেশন থেকে পানি নেমে যাওয়ায় সিলেটের সঙ্গে ঢাকাসহ সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দুপুর ১২টা ৫৫ মিনিটে ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে স্টেশনে বন্যার পানি উঠায় রেল যোগাযোগ বন্ধ রাখা হয়। রোববার (১৯ জুন) দুপুরে সিলেট…

বন্যাকবলিত এলাকায় সব ব্যাংক বন্ধ

সিলেট, সুনামগঞ্জ, রংপুর ও কুড়িগ্রামসহ বন্যাকবলিত এলাকায় সব ব্যাংকের শাখা আপাতত বন্ধ থাকবে। তবে নিকটবর্তী শাখা থেকে জরুরি ব্যাংকিং সেবা দিতে হবে। রোববার (১৯ জুন) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ইতিমধ্যে অস্বাভাবিক…

বন্যা মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

বন্যার সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যা মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। রোববার (১৯ জুন) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়…

ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল ৮টায়

আগামী ঈদুল আজহার প্রধান জামাত রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্যকোনো কারণে জাতীয় ঈদগাহে জামাত না হলে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে।…

ভয় নেই, আমরা আপনাদের পাশে আছি: বন্যার্তদের পররাষ্ট্রমন্ত্রী

সিলেটের বন্যাকবলিত এলাকাগুলোতে পানিবন্দি থাকাদের দ্রুত উদ্ধার করে আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তাদের উদ্ধারে নৌকা ও স্পিডবোট পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। শুক্রবার (১৭ জুন) ড. মোমেন তার…

৯ ঘণ্টার চেষ্টায় ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ভেতরে লাগা আগুন ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। আগুনের তীব্রতা বেড়ে গেলে গ্যাস সংযোগ বন্ধ করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের…